কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০১:৫৪ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

যে কোনো বিপদ-মুসিবতে জামায়াত মানুষের পাশে আছে : বুলবুল

শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ছাতা বিতরণ করেন মো. নূরুল ইসলাম বুলবুল। সৌজন্য ছবি
যে কোনো বিপদ-মুসিবতে জামায়াত মানুষের পাশে আছে : বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, শুধু বৃষ্টি বা বন্যা নয় বরং যেকোনো দুর্যোগ ও বিপদ-মুসিবতে আমরা মানুষের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।

সোমবার প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ছাতা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াত আমির হাফেজ গোলাম রাব্বানী, সেক্রেটারি মোক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ঘূর্ণিঝড় রিমাল ও নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে প্রবল বৃষ্টি পড়ছে। এর ফলে খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষ অত্যন্ত কষ্টকর পরিস্থিতিতে পড়েছে। এ সকল কৃষক, শ্রমিক ও শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে প্রচণ্ড বৃষ্টির মাঝে আমরা ছাতা বিতরণ করছি। শুধু বৃষ্টি বা বন্যা নয় বরং যেকোনো দুর্যোগ ও বিপদ-মুসিবতে আমরা মানুষের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।

তিনি বলেন, আজকে গোটা দেশের মানুষই অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছুদিন পূর্বেও আমরা অনাবৃষ্টি ও তীব্র দাবদাহ দেখেছি। প্রকৃতির এসব পরিবর্তনের ফলে মানুষের দুর্ভোগ বেড়ে যায়। আমরা সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ হতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই।

প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সরকারের অব্যবস্থাপনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্য যে, প্রশাসনের ছত্রছায়ায় সরকার দলীয় লোকজন সিন্ডিকেটের মাধ্যমে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে জনজীবনকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। আওয়ামী সরকার জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে নাই। ফলে এ দেশের মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠন হিসেবে বরাবরই জনগণের যেকোনো বিপদ-আপদে তাদের পাশে থাকার চেষ্টা করেছে। বাংলাদেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর এই গণমুখী প্রয়াস অব্যাহত থাকবে।

এ সময় তিনি মানুষের কল্যাণে কাজ করতে সমাজের বিত্তবান ব্যক্তিসহ সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১২

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৩

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৪

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৫

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৬

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৭

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৮

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৯

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

২০
X