কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান ভাসানী পরিষদের 

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে মির্জাগঞ্জে বেড়িবাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত। ছবি : কালবেলা
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে মির্জাগঞ্জে বেড়িবাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ত্রাণ তৎপরতা জোরদার, মৃত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী অনুসারী পরিষদ।

একইসঙ্গে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তায় বিভিন্ন সংগঠন ও বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে এক যৌথ বিবৃতিতে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম এ আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর আঘাতে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ১৬ জনের মৃত্যু, ৪০ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, এক লাখ ৫০ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদিপশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের ছোবলে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন ভাসানী অনুসারী পরিষদের এই শীর্ষ নেতৃদ্বয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X