ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় রিমালে আক্রান্তদের পাশে ছাত্রলীগ

ত্রাণ বিতরণ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সৌজন্য ছবি
ত্রাণ বিতরণ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সৌজন্য ছবি

ঘূর্ণিঝড় রিমালে আক্রান্ত দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (২৯ মে) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবালী উপজেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ত্রাণ বিতরণ করেছে সংগঠনটি।

ছাত্রলীগ জানিয়েছে, পটুয়াখালীর এই এলাকায় এক হাজারেরও বেশি পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর মধ্যে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু এবং খাবার স্যালাইন উল্লেখযোগ্য।

এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, পটুয়াখালী ছাড়াও দেশের অন্যান্য যেসকল উপকূলীয় অঞ্চলসমূহে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হেনেছে, সেসকল স্থানেও একযোগে এই ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।

এ প্রসঙ্গে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কালবেলাকে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ইতিপূর্বে দুঃস্থ ও বিভিন্ন দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগ সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করবে, এটাই আমাদের শপথ। এই শপথ অনুযায়ীই পটুয়াখালীসহ সকল দূর্যোগপীড়িত এলাকায় আমাদের কার্যক্রম চলমান আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X