কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৯:৫০ পিএম
আপডেট : ৩১ মে ২০২৪, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ রাস্তায় নামলে সরকারের মসনদ ভেঙে পড়বে : আমিনুল হক 

খাদ্যসামগ্রী বিতরণপূর্ব অনুষ্ঠানে আমিনুল হক। ছবি : সংগৃহীত
খাদ্যসামগ্রী বিতরণপূর্ব অনুষ্ঠানে আমিনুল হক। ছবি : সংগৃহীত

জনগণ রাস্তায় নামলে আওয়ামী লীগ সরকারের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩১ মে) রাজধানীর পল্লবীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণপূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, আওয়ামী লীগ যে সরকার গঠন করে বসে আছে, তারা কিন্তু খুব ভয়ে আছে। চিন্তিত তারা। যখন তখন কিন্তু এই আওয়ামী সরকারের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। সে ভয়ে কিন্তু তারা (আওয়ামী লীগ) আতংকিত। সে কারণেই তারা আজকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা, জুলুম, নিপীড়ন-নির্যাতন চালিয়ে বিএনপির ভিতরে একটা ভয় ঢুকানোর চেষ্টা করছে। কিন্তু তারা সেটা করতে পারেনি। গত ১৫টা বছর শত নির্যাতন-নিপীড়নের মাঝেও বিএনপির একটা নেতাকর্মীকেও সরাতে পারেনি তারা। বরং দেশ আজ যে অবস্থায় আছে, জনগণ রাস্তায় নামলে আওয়ামী সরকারের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। বিএনপি এ দেশের জনগণের দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের স্বাধীনমত, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতেই বিএনপির এই আন্দোলন।

বিএনপির এই নেতা বলেন, ৭ জানুয়ারির আওয়ামী সরকারের সাজানো ডামি নির্বাচন আমরা দেখেছি। আমরা আওয়ামী সরকারের চলমান উপজেলা পরিষদ নির্বাচনও দেখছি। দুটি নির্বাচনেই জনগণের প্রতি আমাদের আহ্বান ছিল, আওয়ামী সরকারের একতরফা সাজানো নির্বাচনে যাতে জনগণ ভোট দিতে না যায়।

তিনি বলেন, জনগণ ৭ জানুয়ারির নির্বাচনসহ চলমান উপজেলা নির্বাচনকেও প্রত্যাখ্যান করেছে। তাহলে বোঝা যায়, এ দেশের মানুষ আর আওয়ামী সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী সরকারের পক্ষে এ দেশের সাধারণ মানুষ আর নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সহসভাপতি গাজী রেজাউল ইসলাম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মহসীন সিদ্দিকী রনী, উত্তরের সহসভাপতি নাসির উদ্দীন পলাশ, ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএ খোকন প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১০

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১১

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১২

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৩

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৪

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৫

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৬

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৭

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৮

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৯

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

২০
X