কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

জনতার জিয়াকে মুছে ফেলা যাবে না : গয়েশ্বর

বিএনপির খাবার বিতরণ অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা
বিএনপির খাবার বিতরণ অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বেগম খালেদা জিয়া এক দিনে প্রধানমন্ত্রী হননি। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি খালেদা জিয়া হয়েছেন। দেশ ও গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম।

তিনি বলেন, আজ অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। যে জিয়া জনতার সে জিয়াকে মুছে ফেলা যাবে না। যে বিএনপি জন্ম হয়েছে দেশ ও জনগণের প্রয়োজনে সে বিএনপিকে নিঃশেষ করা যাবে না।

শনিবার (১ জুন) দুপুরে রাজধানীর দোলাইপাড়ে সাবেক প্রেসিডেন্ট ও দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৩তম ‌‘শাহাদাৎবার্ষিকী’ উপলক্ষে ঢাকা দক্ষিণ শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত দোয়া মহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী। তাই তার নাম শুনলে প্রধানমন্ত্রীর প্রেশার বেড়ে যায়। এই গাত্রদাহ থেকে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। আর যার নেতৃত্বে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে হাজার মাইল দূরে থেকে সেই তারেক রহমান যদি আওয়াজ দেয় তাতেই ক্ষমতাসীনদের কানের পর্দা ফেটে যায়।

ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকি, দক্ষিণের আহ্বায়ক পাভেল সিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, ছাত্রদল নেতা রাজু আহমেদ, রাবিব রায়হান, রুবেল আহমেদ, নাছির মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী আজিজুল হাকিম, তরিকুল ইসলাম পলাশ, বিএনপি নেতা হাজী মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১০

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১১

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১২

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৩

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৪

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৫

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৬

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৭

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৮

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৯

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

২০
X