বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৮:৪৭ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অত্যাচার যত বাড়বে, আন্দোলন তত তীব্র হবে : যুবদল সভাপতি

বিএনপির তারুণ্যের সমাবেশে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
বিএনপির তারুণ্যের সমাবেশে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

তরুণদের আরও সাহসী ও শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, অত্যাচার-নির্যাতন যত বাড়বে, অন্যায়ের প্রতিবাদও তত বাড়বে, আন্দোলন তত তীব্র হবে।

তিনি বলেন, দেশে এখন স্বৈরশাসন চলছে। ফ্যাসিবাদী সরকার থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনে ভোট চোর, অবৈধ, নিশিরাতের সরকারকে তাড়াতে হবে।

শনিবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে টুকু এসব কথা বলন। ভোটাধিকার পুনরুদ্ধার, বাকস্বাধীনতা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা এবং মেধাভিত্তিক কর্মসংস্থানের দাবিতে তারুণ্যের এই সমাবেশ হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমাদের এই ক্ষোভ পুষে রাখতে হবে। আগামীতে যে বৃহত্তর আন্দোলন হবে সেখানে এই ক্ষোভ-ব্যথা বুকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

টুকু বলেন, আমরা গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, দেশের স্বাধীনতা, ন্যায়-সত্যের জন্য লড়াই করছি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই শুরু হয়েছে, ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যে কোনো সময় এদের পতন ঘটবে, তারেক রহমানের নেতৃত্বেই চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল হবে। মানুষ তাদের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরে পাবে।

যুবদল সভাপতি এ সময় নেতাকর্মীদের নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের শপথ নেন।

তারুণদের সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন -স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক অধ্যাপক মোর্শেদ হাসান খান, যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, রুহুল আমিন আকিল, জাকির হোসেন নান্নু, মাহবুবুল হাসান পিংকু, গোলাম মোস্তফা সাগর, হারুনুর রশীদ শিশির, কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হাসান স্বাধীন, সহসাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, মো. দুলাল হোসেন, প্রচার সম্পাদক করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহপ্রচার সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X