কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান গণপূর্তমন্ত্রীর

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ছবি : সংগৃহীত
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

শনিবার (৮ জুন) রাজধানীর বিদ্যুৎ ভবনে বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮৫ ফোরামের উদ্যোগে এসডিজি বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বর্তমানে নাগরিকদের মাঝে দেশপ্রেমের অভাব রয়েছে। যে অপরিসীম ত্যাগ ও রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি, সেই আত্মত্যাগ ও আদর্শের মহিমা সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

তিনি বলেন, কাজ করতে গেলে বাধা আসতে পারে। কর্মকালীন আপনারা এক ধরনের পরিবেশে কাজ করেছেন। অবসর গ্রহণের পর কাজ করতে গেলে ভিন্ন পরিবেশ, ভিন্ন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে, সকল বাধা অতিক্রম করে আপনারা কাজ করুন, আমি আপনাদের পাশে আছি।

রাজনীতিতে সরকারের সাবেক কর্মকর্তাদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, অবসর গ্রহণের পর আপনারা কাজ করতে চাচ্ছেন এজন্য আপনাদের ধন্যবাদ। কেউ নির্বাচন করতে চাইলে করতে পারেন, তাতে বাধা নেই। তবে সকল কাজে দেশপ্রেমকে প্রাধান্য দিতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আদর্শ লালন করতেন। এই আদর্শ ছিল বলেই তার সকল রাজনৈতিক কর্মকাণ্ড জনসমর্থন পেয়েছিল।

তিনি আরও বলেন, জাতীয় পতাকার প্রাথমিক ডিজাইনে লাল বৃত্তের ভেতরে বাংলাদেশের মানচিত্র ছিল। এটা এ কারণে করা হয়েছিল যে মানচিত্রে বর্ণিত ভূখণ্ডে বসবাসকারী বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছিলাম, অন্যদের জন্য নয়। এই জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কাজ করেছেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮৫ ফোরামের সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো.আকতার হোসেন। কর্মশালায় এসডিজি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী বিসিএস ১৯৮৪ ব্যাচের দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১১

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১২

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৩

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৪

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১৫

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১৬

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৮

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৯

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

২০
X