বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৮:৪৩ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের পৃথিবী ছোট হয়ে এসেছে : সাইফুল হক

কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ। ছবি : কালবেলা
কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ। ছবি : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগের পৃথিবী ছোট হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৪ জুন) কেন্দ্রীয় শহীদ মিনারে দলের এক সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সাইফুল হক বলেন, ৭৫ বছরে এসে আওয়ামী লীগের পৃথিবী একেবারে ছোট হয়ে এসেছে। প্রশাসনের শক্তিতে দেশ চালাতে গিয়ে মানুষের ভেতর তাদের ক্ষমতার শিকড় আলগা হয়ে গেছে। জবরদস্তি করে ক্ষমতা টিকিয়ে রাখতে তারা মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যে কোনোভাবে ক্ষমতায় থাকতে গিয়ে তারা জুয়াড়িদের মতো দেশ ও জনগণকে বাজি ধরেছে; সবকিছু শেষ করার এক ধরনের পোড়ামাটি নীতি অবলম্বন করেছে।

তিনি আরও বলেন, দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক কোনো সরকার না থাকায় বেনজীর-আজিজ-আনারদের মতো অপরাধীদের জন্ম হতে পারছে। জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার না থাকায় ১৫-২০টি দুর্বৃত্ত ব্যবসায়ী-মাফিয়া গোষ্ঠী আজ দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার বিনিময়ে এদের যা খুশি তাই করার সুযোগ দেওয়া হয়েছে। সরকারের সাথে এদের অশুভ আঁতাত দেশকে ক্রমে অকার্যকরী করে তুলছে, নৈরাজ্যের বিস্তার ঘটাচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে অবিলম্বে বিরোধী দলসমূহের মধ্যে আরও কার্যকর ঐক্য ও সমগ্র গণতান্ত্রিক আন্দোলন পুনর্গঠনের আহবান জানান সাইফুল হক।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও মুক্তি অর্জনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের ভালবাসা নিয়ে আগামী দিনগুলোতেও আপসহীন ধারায় তার সংগ্রাম অব্যাহত রাখবে।

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় সংগঠক জামাল সিকদার প্রমুখ।

সমাবেশের পর প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়; শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়। সাইফুল হকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, রাশিদা বেগম, এপোলো জামালী, মীর রেজাউল আলম, আইয়ুব আলী, জামাল সিকদার, মো. সালাউদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X