কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৮:৩৬ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে জোর করে বন্দি রাখা হয়েছে : রিজভী

রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে দেশে কারও কথা বলার স্বাধীনতা নেই। মানুষের সরকার পরিবর্তন করার কোনো অধিকার নেই। এ কঠিন পরিস্থিতিতে বেগম খালেদা জিয়াকে জোর করে বন্দি করে রেখেছে।

তিনি বলেন, তাকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত করা হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। শুধু প্রধানমন্ত্রীর প্রতিহিংসার কারণে তিনি বন্দি।

বৃহস্পতিবার (২৭ জুন) বাদ আছর রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ছদকা হিসেবে খাসি জবাই করে এতিমদের মাঝে গোশত বিতরণ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মো. রফিকুল ইসলাম, মীর সরফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আমিনুল ইসলাম, মাহবুবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহেদুল কবির জাহিদ, যুবদলের মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের তৌহিদুর রহমান আউয়াল, সুজন মোল্লা, ইমাম হোসেন প্রমুখ।

রিজভী বলেন, দেশে যে ভয়াবহ দুঃশাসন চলছে এ অবস্থায় প্রতিটি মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে বাস করছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন দেশের জনগণ আমার কাছ থেকে সরে গেলে আমি মারা যাব। আমিও বলছি- আমরা আপনার মৃত্যু চাই না। তবে আপনার সঙ্গে জনগণ নেই। বহু আগেই আপনার দল আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু হয়েছে। জনগণ আপনার সরকারের অনাচার অত্যাচারের বিচার চায়। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এর আগে ঢাকার পশ্চিম মালিবাগের একটি এতিমখানায় দুটি ছাগল জবাই করে এতিমদের দুপুরের খাবারের আয়োজন ও দোয়া মাহফিল হয়। সেখানে রুহুল কবির রিজভী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, ডা. রফিকুল ইসলাম, তারিকুল আলম তেনজিং, যুবদল নেতা সাঈদ ইকবাল মাহমুদ টিটু, শেখ আব্দুল হালিম খোকন, আহসান উদ্দিন খান শিপন, আসাদুজ্জামান পলাশ, স্বেচ্ছাসেবক দলের সারোয়ার ভুইয়া রুবেল, গোলাম মোর্শেদ রাসেল, ছাত্রদলের ১ নং যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X