কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশে সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ : এ্যানি

ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশ অনুষ্ঠানে বিএনপিকে সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে ওই সমাবেশের অনুমতি চেয়ে ২৬ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর একটি চিঠি দেয় বিএনপি, যা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ছিল। এ বিষয়ে কথা বলতে আজ বিকেলে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে বিএনপির তিনজন নেতা ডিএমপি কার্যালয়ে গিয়ে অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তারের সঙ্গে কথা বলেন।

বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিনিধি দল যখন ডিএমপি কার্যালয়ে যায়, তখন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান তার দপ্তরে ছিলেন না। পরে তারা ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তারের সঙ্গে সমাবেশের বিষয়ে কথা বলেন। এ সময় বিএনপির প্রতিনিধি দল শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পুলিশের সহযোগিতা চেয়ে পুনরায় দলের একটি চিঠি পৌঁছে দেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, তারা (বিএনপির তিন নেতা) একটি আবেদন রেখে গেছেন। এটা কমিশনার দেখে সিদ্ধান্ত দেবেন।

ডিএমপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা ২৯ জুন ঢাকায় সমাবেশের কর্মসূচি পালন করব। সে অনুযায়ী, আমরা অবহিত করার জন্য একটি চিঠি নিয়ে এসেছি। পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। এই সমাবেশ থেকে যে আওয়াজ তৈরি হবে, তাতে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে সরকার।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলের যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিএনপির প্রতিনিধি দলের এক সদস্য কালবেলাকে জানান, পুলিশ তাদের মৌখিকভাবে সমাবেশের অনুমতি দিয়েছে। এর আগে পুলিশের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সমাবেশে কত লোক হবে। আমরা বলেছি, মোটামুটি লোকজন হবে, তবে সেটা একটা পর্যায়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X