কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০২:৩৫ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া জঙ্গলে বেঁধে রাখা হয়েছে প্রবাসীকে

অপহরণের শিকার মালয়েশিয়া প্রবাসী খায়রুল ইসলাম। ছবি : সংগৃহীত
অপহরণের শিকার মালয়েশিয়া প্রবাসী খায়রুল ইসলাম। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মরত নীলফামারীর জলঢাকার খায়রুল ইসলামকে অপহরণের অভিযোগ উঠেছে তারই ছয় সহকর্মীর বিরুদ্ধে। খায়রুলের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

জানা গেছে, পাঁচ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান খায়রুল ইসলাম। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার দক্ষিণ দেশীবাড়ি রাজারহাট এলাকার মো. আব্দুল হামিদের ছেলে।

আরও পড়ুন : স্বামীকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী অপহৃত

পরিবার সূত্র জানায়, মালয়েশিয়ার এফজিভি হোল্ডিংস কোম্পানিতে শ্রমিক হিসেবে ২০১৮ সাল থেকে কাজ করছেন খাইরুল ইসলাম। সবশেষ ২২ জুলাই পরিবারের সঙ্গে কথা হলে ছুটি নিয়ে বাড়ি আসার কথা জানান তিনি। খায়রুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে গত ২৪ জুলাই দুপুরে ফোন করে পরিবারের সদস্যদের জানান তার এক সহকর্মী। খবর পেয়ে মালয়েশিয়ায় পরিচিতদের সঙ্গে যোগাযোগ করে তার খোঁজ নেওয়ার চেষ্টা করে খায়রুলের পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২৫ জুলাই) ভোরে ফোনে নিজের অপহরণের কথা জানান খায়রুল। পরিবারকে খায়রুল জানায়, তারই ছয় সহকর্মী একটি জঙ্গলে তাকে আটকে রেখেছে। ২০ লাখ টাকা দাবি করছে তারা। টাকা না দিলে হত্যা করে জঙ্গলেই ফেলে রেখে যাওয়ার হুমকিও দিচ্ছেন বলে জানান তিনি।

এ বিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে একটি সংবাদমাধ্যমকে খায়রুল বলেন, ‘আমার সহকর্মীরা একটা জঙ্গলে বেঁধে রাখছে। আমি তিন দিন কিছু খাইনি। তারা ২০ লাখ টাকা মুক্তিপণ চাইছে। এখানে জাহাজ ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এটা আমার অফিসের আশপাশেই হবে। আমার মোবাইল থেকে শুরু করে সব কেড়ে নিয়েছে। এটা একটা পুরাতন ফোন, পকেটে ছিল। এটা না থাকলে কারও সঙ্গে কোনো যোগাযোগ করতে পারতাম না। গত তিন দিনের মধ্যে দুই দিন আমার সহকর্মীরা আসছিল আমার কাছে। আজ আসে নাই। এভাবে না খেয়ে থাকলে আমি শেষ হয়ে যাব।’

আরও পড়ুন : 'হেল্প মি' লিখে উদ্ধার ১৩ বছরের অপহৃত শিশু

খায়রুলের ছোট বোন হালিমা বেগম জানান, তার বড় ভাই পাঁচ বছর আগে মালয়েশিয়া গেছেন। পারভেজ, তপু, সামিউল, রুহুল, মনজু, ও ছোটন নামের তার ভাইয়ের ছয় বন্ধু অপহরণ করে ২০ লাখ টাকা দাবি করছে। টাকা না দিলে ওরা খায়রুলকে মেরে ফেলবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এফজিভি হোল্ডিংস কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রতিনিধি মোহাম্মদ হৃদয় জানান, মালয়েশিয়া পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা খায়রুলের সহকর্মীদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) গোলাম সবুর জানান, নিখোঁজের বিষয়টি মালয়েশিয়ায় হওয়ায় এ দেশ থেকে তা বুঝতে পারা কঠিন। বিষয়টি দেশের হলে জিডির পর খতিয়ে দেখা যেত। থানায় জিডি করার পাশাপাশি খায়রুলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করতে পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১০

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১১

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১২

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৪

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৫

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৬

আজ বিশ্ব গোসল দিবস

১৭

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৮

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৯

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২০
X