কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১০:৩২ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘হেল্প মি’ লিখে উদ্ধার ১৩ বছরের অপহৃত শিশু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পার্ক করা একটি গাড়ি থেকে ১৩ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় স্টিভেন রবার্ট সাবলান (৬১) নামের টেক্সাসের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ফেডারেল আদালতে অপহরণের অভিযোগ আনা হয়েছে। খবর: সিএনএন।

জানা গেছে, পার্ক করা গাড়িতে হঠাৎ চোখ আটকে যায় এক পথচারীর। গাড়ির ভেতর থেকে কেউ একজন ‘হেল্প মি (আমাকে সাহায্য করুন)’ লেখা দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি পরিষেবা নম্বরে ফোন দেন ওই পথচারী। পরে ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ।

৯ জুলাই দেশটির সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ঘটনাটি ঘটেছে।

আদালতের নথিপত্রের সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে টেক্সাসের সান অ্যান্টোনিওর একটি ফুটপাতে হাঁটার সময় অস্ত্রের মুখে ওই শিশুটিকে গাড়িতে তুলে নেন অভিযুক্ত ওই ব্যক্তি। ওই সময় ভুক্তভোগীকে সাবলান বলেন, ‘যদি তুমি আমার সঙ্গে গাড়িতে না ওঠো, আমি তোমাকে আঘাত করব।

মামলার প্রতিবেদনে বলা হয়, টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়া নিয়ে যাওয়ার পথে শিশুটিকে বারবার যৌন নিপীড়ন করা হয়।

চলতি সপ্তাহে সাবলানের বিরুদ্ধে অপহরণ ও অপ্রাপ্তবয়স্ককে জোরপূর্বক যৌন কর্মকাণ্ডে বাধ্য করাসহ দুটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ দুটি প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

২০ জুলাই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের শেষ দিকে সাবলানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করবেন আদালত।

গাড়ির লাইসেন্স প্লেট নিয়ে অনুসন্ধান চালানোর পর পুলিশ জানতে পারে, টেক্সাসের ফোর্ট ওয়ার্থে চুরির অভিযোগে সাবলানের বিরুদ্ধে পরোয়ানা ছিল। তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। হলফনামা অনুযায়ী, ডাকাতি ও মাদক রাখায় সাবলান এর আগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১০

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১১

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৪

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৫

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৭

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৮

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৯

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

২০
X