মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে প্রবাসীদের সম্মানে ধিরাগুর সাংস্কৃতিক সন্ধ্যা

ধিরাগুর সাংস্কৃতিক সন্ধ্যা। ছবি : কালবেলা
ধিরাগুর সাংস্কৃতিক সন্ধ্যা। ছবি : কালবেলা

দ্বীপরাষ্ট্র মালদ্বীপে এই সর্বপ্রথম প্রবাসী বাংলাদেশিদের জন্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন মালদ্বীপের বৃহত্তম নেটওয়ার্ক কমিউনিকেশন কোম্পানি ধিরাগু টেলি কমিউনিকেশনস। দেশটিতে অবস্থিত বিভিন্ন দেশের সংগীত শিল্পীদের সঙ্গে অডিটরিয়ামে জায়গা করে নেন স্থানীয় বাংলাদেশি প্রবাসী শিল্পীরা।

শুক্রবার (২৫ অক্টোবর) হুলোমালে অবস্থিত সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা।

প্রবাস জীবনের কর্মব্যস্ততার পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে এই ধরনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবপ্রিয় বাঙালিদের মাতিয়ে রাখে ধিরাগু প্রাইভেট লিমিটেড। বাঙালি শিল্পীদের অংশগ্রহণে বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্ম ও বিদেশিদের কাছে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন প্রবাসীরা।

মালদ্বীপে অবস্থিত নিম্ন আয়ের অভিবাসী কর্মীদের পরিবার-পরিজনের কথা বিবেচনায় ধিরাগু টেলি কমিউনিকেশনস দিচ্ছে সুপার প্ল্যান ডাটা প্যাকেজ। প্যাকেজে প্রতি মাসে এক জিবি ডাটা ফ্রি দেওয়া হচ্ছে।

ধিরাগু টেলি কমিউনিকেশনসের প্রধান সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার পরিজাত সৌরভ বলেন, এই প্যাকেজের মাধ্যমে নিম্ন আয়ের অধিবাসীরা যে অর্থ সঞ্চয় করবেন সেটা তার পরিবার-পরিজনের জন্য পাঠাতে পারবে।

প্রবাসী সংগীত শিক্ষক মাস্টার মো. শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এক ঝাঁক তরুণ বাঙালি প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পায় পরিবার-পরিজনবিহীন এই রেমিট্যান্স যোদ্ধারা। এ ধরনের একটি সুন্দর আয়োজন করার জন্য প্রবাসী শিল্পীদের পক্ষ থেকে ধীরাগু টেলিকমিউনিকেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X