কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

মানবপাচার তদন্তে ব্যবসায়ীকে গ্রেপ্তারে মালয়েশিয়াকে বাংলাদেশের অনুরোধ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় বসবাসকারী দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে প্রত্যর্পণের জন্য দেশটির সরকারকে অনুরোধ করেছে বাংলাদেশের পুলিশ সংস্থা। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অর্থ ও মানবপাচারের অভিযোগ রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।

২৪ অক্টোবর বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন- আমিনুল ইসলাম ও রুহুল আমিন। ভুক্তভোগীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় ও তাদের শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

চিঠিটির একটি অনুলিপি যাচাই করেছে ব্লুমবার্গ। তবে অভিযুক্তদের আটক করা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। দুদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিঠি আদান-প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশে জন্মগ্রহণকারী আমিনুল ইসলাম এক দশক আগে মালয়েশিয়ার নাগরিকত্ব পান। তার আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে, আমিনুলের বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা।

আরেক অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও খুব একটা সফল হয়নি ব্লুমবার্গ। রুহুল আমিনের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ক্যাথারিস ইন্টারন্যাশনালের একজন প্রতিনিধি মেইলে জানিয়েছেন, আমিনের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আর তাদের প্রতিষ্ঠান সবসময় আইন মেনে কার্যক্রম পরিচালনা করে আসছে।

মালয়েশিয়ার পুলিশ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পায়নি ব্লুমবার্গ। আর মানব সম্পদ মন্ত্রণালয় কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : বাবুল

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১০

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১১

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১২

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৩

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৪

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৫

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৬

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৮

ভারতের জন্য দুঃসংবাদ

১৯

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

২০
X