বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার দুই বাংলাদেশি নারী

গ্রেপ্তার ২ বাংলাদেশি পুরুষ যাদের মূল ‘সিন্ডিকেট সদস্য’ বলে সন্দেহ করা হচ্ছে। ছবি : কালবেলা
গ্রেপ্তার ২ বাংলাদেশি পুরুষ যাদের মূল ‘সিন্ডিকেট সদস্য’ বলে সন্দেহ করা হচ্ছে। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার হওয়া দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে দেশটির অভিবাসন বিভাগ। যৌন নিপীড়নের শিকার হওয়া দুই নারীর বয়স ৩০ ও ৩৪ বছর।

মঙ্গলবার (১৯ নভেম্বর) অভিবাসন বিভাগের এক বিবৃতি এ তথ্য জানানো হয়।

মালয়েশিয়া অভিবাসন বিভাগের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৮ নভেম্বর) আড়াইটার দিকে কুয়ালালামপুরে বিশেষে অভিযান চালানো হয়। পুত্রাজার ইমিগ্রেশন এর হেডকোয়ার্টারে ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীদের একটি দল এ বিশেষ অভিযানে অংশগ্রহণ করে।

অভিযানে দুই বাংলাদেশি নারী উদ্ধারসহ দুজন পুরুষকে গ্রেপ্তার করা হয়। যাদের বয়স ৩০ ও ৩৯ বছর। গ্রেপ্তার ২ বাংলাদেশি পুরুষকে মূল ‘সিন্ডিকেট সদস্য’ বলে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৬০ বছর বয়সী এক গ্রাহককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গ্রাহক বাংলাদেশি নাগরিক।

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি নারীদের বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসা নারীদের ২০০০ রিঙ্গিতের বেতনের কথা বলে আনা হয়। পরে তাদের কোনো কাজ না দিয়ে বিনা বেতনে যৌনকর্মী হতে বাধ্য করা হয়।

বিভিন্ন দেশের খদ্দেরদের সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সেবা দিতে তাদের বাধ্য করা হতো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কাজ না করলে তাদের খাবার দেওয়া হতো না বলেও অভিযোগ রয়েছে।

দেশটির অভিবাসন বিভাগ বলছে, যারা মানবপাচার ও অভিবাসীদের চোরাচালানবিরোধী আইন (এটিআইপিএসওএম) ২০০৭ (অ্যাক্ট ৬৭০)-এর অধীনে অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X