সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ
হাদিকে গুলি

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

সুনামগঞ্জ সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : সংগৃহীত
সুনামগঞ্জ সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তারে সুনামগঞ্জ সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়কের নির্দেশে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনালী চেলা, লাফার্জ, বাংলাবাজার, লুভিয়া বিজিবি ক্যাম্পসহ ব্যাটালিয়নের আওতাধীন সব সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টা থেকে বিজিবির সব ক্যাম্পে সীমান্ত টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। অভিযুক্ত সন্ত্রাসী যাতে সীমান্ত এলাকা ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।

বিজিবি আরও জানায়, গুলিবর্ষণের ঘটনায় জড়িত শুটার ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারের জন্য সীমান্তবর্তী এলাকার সব নাগরিককে সজাগ থাকতে হবে। সন্দেহজনক কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১০

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১১

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১২

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৭

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৮

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৯

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

২০
X