মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের মারধরের ঘটনায় হাইকমিশনের দুঃখ প্রকাশ

পাসপোর্ট সেবা নিতে আসা বেসরকারি প্র্রতিষ্ঠান ইএসকেএলে ভিড়। ছবি : কালবেলা
পাসপোর্ট সেবা নিতে আসা বেসরকারি প্র্রতিষ্ঠান ইএসকেএলে ভিড়। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা নিতে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএলে স্থানীয় নিরাপত্তাকর্মী দ্বারা প্রবাসী বাংলাদেশিদের মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

বুধবার (২০ নভেম্বর) হাইকমিশন থেকে দেওয়া এক বিবৃতিতে ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়।

বিবৃতিতে বলা হয়, পাসপোর্ট আবেদন জমা দিতে এসে নিরাপত্তা প্রহরীর দ্বারা সেবাপ্রার্থী প্রবাসীদের ওপর বল প্রয়োগের ঘটনা বাংলাদেশ হাইকমিশনের দৃষ্টিগোচর হয়েছে। হাইকমিশন বিষয়টি খতিয়ে দেখছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। সেবা প্রদানের বিষয়টি অগ্রাধিকার দিয়ে হাইকমিশন প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানে সচেষ্ট রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অনিবার্য কারণে এমআরপি প্রিন্টিং সাময়িকভাবে বন্ধ থাকায় ই-পাসপোর্ট সেবা গ্রহণের জন্য প্রতিদিন হাজার হাজার সেবাপ্রত্যাশী অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ইএসকেএল অফিসে ভিড় জমাচ্ছেন। ধারণক্ষমতার বাইরে সেবাপ্রত্যাশীদের উপস্থিতির কারণে সেবাপ্রদানসহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বিপুল সংখ্যক সেবাপ্রত্যাশীদের আগমন ইএসকেএল এবং তার আশপাশের এলাকার সামগ্রিক পরিবেশ-পরিস্থিতিতে প্রভাব ফেলছে এবং শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে।

এ অবস্থায় সেবাপ্রত্যাশীদের এই নম্বরে (০৩৯২১২০২৬৭) কল করে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট সেবা নিতে ইএসকেএলে আসার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, পাসপোর্ট সেবা নিতে প্রতিদিনই বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএলে জড়ো হচ্ছেন হাজার হাজার প্রবাসী। গভীর রাত থেকেও অপেক্ষমাণ থাকছেন অনেকে। সেবাপ্রত্যাশীদের নিয়ন্ত্রণে সম্প্রতি স্থানীয় নিরাপত্তাকর্মীর মারধরের শিকার হন সেবা নিতে যাওয়া বাংলাদেশিরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসীদের ক্ষোভের মুখে পড়ে ইএসকেএল ও বাংলাদেশ হাইকমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X