কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে জাতীয় শোক দিবস পালিত

মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালন। ছবি : সংগৃহীত
মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালন। ছবি : সংগৃহীত

যথাযথ মর্যাদায় মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে দূতাবাস কর্তৃক দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির প্রথম পর্বে ছিল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, জাতির পিতার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান এবং জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত। দ্বিতীয় পর্বে ছিল স্থানীয় দুটি এতিমখানায় শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন আলোচনা সভার মূল বক্তব্য প্রদান করেন। তিনি দিবসটির তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে তৎকালীন আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রের বিষয়টি তুলে ধরেন। এ ছাড়াও রাষ্ট্রদূত জাতির পিতাকে সপরিবারে হত্যা করার বিষয়টিকে ইতিহাসের ভয়াবহতম, নিষ্ঠুর ও অমানবিক একটি অধ্যায় বলে উল্লেখ করে অবিলম্বে বিদেশে পলাতক বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষভাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদত বরণকারী তার পরিবারের সব সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে জাতীয় শোক দিবসের প্রথম পর্বের কর্মসূচি সমাপ্ত হয়। মূল অনুষ্ঠান শুরুর পূর্বে সকালে পবিত্র কোরআন খতমের মাধ্যমে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দ্বিতীয় পর্বে, দূতাবাসের পক্ষ থেকে জাতির পিতার ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইয়াঙ্গুনে অবস্থিত দুটি এতিমখানায় প্রায় দেড়শতাধিক শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১০

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১১

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১২

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৩

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৪

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৫

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৬

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৭

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৮

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৯

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

২০
X