কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় রফিকের ২৬ মাসের কারাদণ্ড

মালয়েশিয়ায় কারাদণ্ডপ্রাপ্ত রফিক। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় কারাদণ্ডপ্রাপ্ত রফিক। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ম্যাজিস্ট্রেট আদালত রফিক (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ২৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। রফিকের বিরুদ্ধে আনীত ৩টি অভিযোগের দায় স্বীকার করেছেন। এর মধ্যে এক ব্যক্তিকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও কর্মস্থলের ২০টি চারা গাছ নষ্ট করেছেন বলে উল্লেখ করেন।

ম্যাজিস্ট্রেট আরুন নভাল দাসের আদালতে দোভাষীর মাধ্যমে নিজের অপরাধ স্বীকার করেন রফিক। আদালতের বিবৃতিতে জানানো হয়, মূলত বেতন পরিশোধ নিয়ে মালিকপক্ষের সঙ্গে তার বিরোধ ছিল। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি সহকর্মীকে মারধর করেন এবং প্রতিশোধ নিতে চারা গাছগুলোর ক্ষতি করেন।

অভিযোগ অনুযায়ী, ৭ ডিসেম্বর রাত ১০টার দিকে ইয়ং পেং-লাবিস সড়কে ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে মারধর করেন রফিক। এই অপরাধ মালয়েশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ৩২৩ ধারার আওতায় পড়ে, যার সর্বোচ্চ শাস্তি এক বছর কারাদণ্ড বা জরিমানা।

এ ছাড়া ওই সময় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দেন রফিক, যা ৫০৬ ধারার অপরাধ হিসেবে গণ্য হয়। পরদিন দুপুরে তিনি ক্ষুব্ধ হয়ে কর্মস্থলে ২০টি চারা গাছ উপড়ে ফেলেন, যার ফলে প্রতিষ্ঠানটি ৬ হাজার রিঙ্গিত আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এটি ৪২৭ ধারার অধীনে অপরাধ, যার জন্য এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

তদন্ত শেষে মামলাটি পরিচালনা করেন উপ-অভিযোজক ফারাহ ওয়াহিদাহ মোহাম্মদ শরীফ। তবে রফিক কোনো আইনজীবী পাননি। আদালত তাকে ৪২৭ ধারায় এক বছর, ৩২৩ ধারায় আট মাস এবং ৫০৬ ধারায় ছয় মাসের কারাদণ্ড দেন। সব সাজা একসঙ্গে কার্যকর হবে বলে আদেশ দিয়েছেন বিচারক। ৮ ডিসেম্বর থেকে তার সাজা কার্যকর ধরা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X