মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি এজেন্ট আটক 

আটক ৪ বাংলাদেশি এজেন্ট। ছবি : সংগৃহীত
আটক ৪ বাংলাদেশি এজেন্ট। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের সেবা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চার বাংলাদেশি এজেন্টকে আটক করা হয়েছে। আটকের পর অধিক তদন্তের জন্য তাদেরকে অভিবাসন বিভাগের অধীনে রাখা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

আটকদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং নেপালের শ্রমিকদের অভিবাসন সেবা দেওয়ার অভিযোগ রয়েছে।

অভিবাসন বিভাগ বলছে, ১১ মার্চ ও ১২ মার্চ কুয়ালালামপুরের আশেপাশের চারটি স্থান এবং সেলাঙ্গর রাজ্যের বন্দর বুকিত রাজার তিনটি স্থানে অভিযান চালিয়ে চার এজেন্টকে আটক করা হয়। আটককৃতরা সবাই বাংলাদেশি। তবে, তাদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অভিবাসন বিভাগ বলছে, তাদের সবার বয়স ২২ থেকে ৩৮ বছরের মধ্যে।

জাকারিয়া আরও বলেন, অভিবাসিদের সেবা দেওয়ার নামে ৫৭ হাজার টাকা থেকে ৭১ হাজার ২৫০ রিঙ্গিত ফি আদায় করতেন এসব এজেন্টরা। সন্দেহভাজন অবৈধ এই এজেন্টরা গত এক বছর ধরে এসব কার্যকলাপ চালিয়ে আসছিল বলে মনে করছেন অভিবাসন বিভাগ।

অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও ভারতের মোট ১৩৪টি পাসপোর্ট জব্দ করেছে অভিবাসন বিভাগ। এছাড়া চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং মোট ৬৯ হাজার ৩৮০ রিঙ্গিত নগদ জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X