রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

মো. হেকমত উল্লাহ। ছবি : সংগৃহীত
মো. হেকমত উল্লাহ। ছবি : সংগৃহীত

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট মো. হেকমত উল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৭ বছর। তিনি স্ত্রী, সাত মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হেকমত উল্লাহ বার্ধক্যজনিত নানা অসুখেই ভুগছিলেন। তবে সম্প্রতি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হেকমত উল্লাহর ছেলে মো. শহীদুল্লাহ সাঈদ জানান, দুপুরে হাসপাতাল থেকে তার বাবার মরদেহ নগরের মীরের চক এলাকার বাড়িতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজের পর নগরের টিকাপাড়া গোরস্থানে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

হেকমত উল্লাহর প্রতিষ্ঠানের নাম রেলওয়ে বুকস্টল। প্রতিষ্ঠানটি ৫৭ বছর ধরে রাজশাহীতে সংবাদপত্র ব্যবসার সঙ্গে যুক্ত। বার্ধক্যজনিত কারণে কয়েক বছর ধরে হেকমত উল্লাহ আর ব্যবসা দেখাশোনা করতে পারছিলেন না। তার ছেলে শহীদুল্লাহ সাঈদ সবকিছু দেখাশোনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১০

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১১

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১২

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৩

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১৪

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৫

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৬

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৭

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৮

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৯

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

২০
X