ইতালি প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে চাঁদপুর কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল

চাঁদপুর কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
চাঁদপুর কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

ইতালির ভিসেঞ্জা প্রভিন্সের থিয়েনে বসবাসরত চাঁদপুর কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৬ মার্চ) স্থানীয় মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

থিয়েনে ও আশপাশের এলাকায় বসবাসরত চাঁদপুরবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ইফতার মাহফিলে অংশ নেন। চাঁদপুর কমিউনিটির পক্ষ থেকে শাহাদাত হোসেন, হুমায়ুন কবির, সাদ্দাম হোসেন, আহসান হাবীব রাহেল অতিথিদের বরণ করে নেন।

ইফতারের আগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও খতিব হযরত হাফেজ মাওলানা রেজাউল করিম। তিনি মুসলিম উম্মাহ, প্রবাসী বাংলাদেশি এবং বিশেষ করে চাঁদপুরবাসীর শান্তি, সুস্থতা ও সফলতার জন্য দোয়া করেন। একই সঙ্গে ইফতার আয়োজন সফল করতে যারা পরিশ্রম করেছেন ও আর্থিকভাবে সহায়তা করেছেন তাদের জন্যও বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে চাঁদপুর কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব শাহাদাত হোসেন এবং মসজিদের সেক্রেটারি কাজী সাত্তার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তারা আয়োজনে অংশগ্রহণকারী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ আয়োজনে বিশেষ অবদান রাখেন হুমায়ুন কবির, হাসান আহমেদ, এমদাদ বেপারী, মতিউর রহমান, সাদ্দাম হোসেন, রাশেদ ভূঁইয়া, এনামুল হক সাব্বির, ইমরান, শুকুর আলম, আহসান হাবীব রাহেল, আব্দুল কাহার, রাকিব, কাজী রাজিব, শরীফ হোসেন, সাকিব, ইকবাল হোসেন, আরমান, পাটোয়ারী সোহেল, আফতাব উদ্দিন শাকিলসহ অনেকে।

চাঁদপুর কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত রাখবে। এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও দৃঢ় করেছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার জন্যই ইসরায়েল আজ টিকে আছে: ডোনাল্ড ট্রাম্প

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১০

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১১

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১২

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৩

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৪

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৫

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৬

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৭

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৮

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৯

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

২০
X