এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২২ এএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

মালদ্বীপ হাইকমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাংলা বর্ষবরণ। ছবি : কালবেলা
মালদ্বীপ হাইকমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাংলা বর্ষবরণ। ছবি : কালবেলা

মালদ্বীপ হাইকমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরণ ১৪৩২। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সংস্কৃতির ডালা সাজিয়ে বর্ণিল উৎসবে উদযাপিত হলো প্রাণের এই উৎসব। আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরার এক নতুন মাত্রা পেয়েছে।

বর্ষবরণ উপলক্ষে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানী মালের ন্যাশনাল ইউনিভার্সিটির প্রাঙ্গণে বিকেলে সাজসজ্জা, আলপনাসহ দেশীয় রঙ বে-রঙের বর্ণিল পোশাকে বৈশাখী উদযাপনে দেশটিতে অবস্থিত প্রবাসীরা পরিবার পরিজন নিয়ে ভিড় জমান। বাঙালির ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

হাজার মাইলের ভৌগলিক দূরত্বে অবস্থিত বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি ও ভিন্ন সংস্কৃতির দেশ দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। জীবিকা ও পেশাগত দায়িত্ব পালনে রাজধানী মালেসহ বিভিন্ন দ্বীপে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করেন। তবে দেশের ন্যায় ভিনদেশের মাটিতেও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য পহেলা বৈশাখ উদযাপিত হলো নানা অনুসঙ্গে।

হাইকমিশনের আয়োজনে ভিনদেশীয় অতিথিদের অংশগ্রহণে, প্রবাসী বাংলাদেশিদের পরিবার-পরিজন নিয়ে আসায় ন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে পরিণত হয় একখণ্ড বাংলাদেশ। এতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বালিশ খেলাসহ বিভিন্ন রকমের খেলাধুলা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বাঙালিয়ান খাবার পরিবেশনের পাশাপাশি ফুচকা- চটপটির টক-ঝাল-মিষ্টিতে মন কেড়ে নেয় ভিনদেশীয় অতিথিদের।

বাংলাদেশ দূতাবাসের চমৎকার আয়োজনের মধ্যদিয়ে দেশটিতে বসবাসরত বাঙালিদের মধ্যেও ছিল আনন্দের কলরব। এটিকে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন প্রবাসীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X