মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের জন্য মালয়েশিয়াস্থ চট্টগ্রাম সমিতির অনুদান হস্তান্তর

মাপিমের ভাইস প্রেসিডেন্ট জুহানিস জয়নালের হাতে নগদ এ অনুদান হস্তান্তর করে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার নেতারা। ছবি : কালবেলা
মাপিমের ভাইস প্রেসিডেন্ট জুহানিস জয়নালের হাতে নগদ এ অনুদান হস্তান্তর করে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার নেতারা। ছবি : কালবেলা

ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের জন্য আর্থিক অনুদান প্রদান করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সদস্যদের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে এ ফান্ড সংগ্রহ করা হয়।

বুধবার (৩০ এপ্রিল) সকালে মালয়েশিয়ান কনসালটেটিভ কাউন্সিল অব ইসলামিক অরগানাইজেশনের (মাপিম) কাজাংস্থ অফিসে মাপিমের ভাইস প্রেসিডেন্ট জুহানিস জয়নালের হাতে নগদ এ অনুদান হস্তান্তর করা হয়।

এসময় চট্টগ্রাম সমিতির উপদেষ্টা রফিক আহমদ খান, যুগ্ম-আহ্বায়ক ফারুকুল ইসলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক সাদেক উল্লাহ, ওআইসি টু-ডের হেড অব মিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ সাইদ হক ও মাপিমের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় মাপিমের ভাইস প্রেসিডেন্ট জুহানিস জয়নাল মানবিক কাজে তার চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণের কথা তুলে ধরে চট্টগ্রামবাসী ও বাংলাদেশের মানুষের প্রশংসা করেন। তিনি নির্যাতিত নিপীড়িত গাজাবাসীর জন্য মালয়েশিয়ায় প্রবাসী চট্টগ্রাম সমিতির সদস্যদের অনুদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় তিনি চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার প্রতিনিধিদের কাছে মাপিমের কার্যক্রম তুলে ধরেন। তিনি প্রয়োজনে প্রবাসীদের জন্য মাপিম ফ্রি চিকিৎসা ক্যাম্পসহ অন্যান্য সেবামূলক কাজ করবে বলে জানান।

শেষে চট্টগ্রাম সমিতিকে মালয়েশিয়ার মানবিক কাজের জন্য মাপিমের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X