কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৫:১১ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার

নিহত সাদিয়া জামান। ছবি : সংগৃহীত
নিহত সাদিয়া জামান। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ৩৪ বছর বয়সী এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির সেলাঙ্গর রাজ্যের সেরি কেমবাঙ্গান শহরের সেরদাং পেরদানা এলাকার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম সাদিয়া জামান। তিনি ইউনিভার্সিটি অব পুত্র মালয়েশিয়া থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন।

সেরদাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এ এ আনবালাগান জানান, সেরি কেমবাঙ্গানের সেরদাং পেরদানার একটি আবাসিক বাড়ি থেকে সাদিয়া জামান নামের ওই বাংলাদেশি নারীর মরদেহ পাওয়া যায়।

নিহত সাদিয়ার বন্ধুকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, স্বামীর সঙ্গে কয়েকদিন ধরে যোগাযোগের চেষ্টা চালাচ্ছিলেন সাদিয়া। কিন্তু যোগাযোগ করতে পারেননি। ঘটনার আগের দিন বন্ধুদের সঙ্গে ডিনার পার্টিতেও যোগ দিয়েছিলেন তিনি। ওই সময় তাকে বিষণ্ন দেখাচ্ছিল বলে জানা গেছে।

আরও জানা যায়, ব্যক্তিগত ও পারিবারিক কারণে বাংলাদেশে ফিরতে অসন্তুষ্ট ছিলেন সাদিয়া। তার মা মারা যাওয়ার পর পরিবারে কেবল তার বাবা ও স্বামী রয়েছেন।

পুলিশ আরও জানায়, মৃত্যুর কারণ খুঁজতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সেরদাং হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তাৎক্ষণিকভাবে আকস্মিক মৃত্যু (এসডিআর) হিসেবে সাধারণ ডায়েরি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X