আমিরাত প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

খোলা আকাশের নিচে কাজ করলেই মোটা অংকের জরিমানা

আরব আমিরাতে কার্যকর হচ্ছে মধ্যাহ্ন বিরতি আইন। ছবি : সংগৃহীত
আরব আমিরাতে কার্যকর হচ্ছে মধ্যাহ্ন বিরতি আইন। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য কার্যকর হচ্ছে মধ্যাহ্ন বিরতি আইন। এই আইনের অধীনে, দেশজুড়ে বাইরে কর্মরত শ্রমিকদের জন্য দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাজ বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। রোববার (১৫ জুন) থেকে শুরু হয়ে এই বিরতি আইন চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

মানবসম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সরাসরি সূর্যের আলোতে এবং খোলা আকাশের নিচে কাজ নিষিদ্ধ। সংযুক্ত আরব আমিরাত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে গত ২১ বছর ধরে এই আইন চালু রেখেছে।

মধ্যাহ্ন বিরতি আইন লঙ্ঘনকারী প্রতিটি শ্রমিকের জন্য ৫ হাজার দিরহাম জরিমানা করা হবে, যদি একাধিক কর্মী লঙ্ঘন করে তবে সর্বোচ্চ ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা করা হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা। সাধারণত নির্মাণ, কৃষি, ল্যান্ডস্কেপিং ও অন্যান্য কাজে নিয়োজিত বাইরে কর্মরত শ্রমিকরা এই আইনের আওতায় পড়ে।

সাম্প্রতিক সময় আমিরাতের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

ইউএইতে ২০০৫ সাল থেকে প্রতি গ্রীষ্মে এই নিয়ম চালু করেছে। গত বছর, ৩ হাজারের বেশি প্রতিষ্ঠানকে এই আইন লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছিল। মানবসম্পদ মন্ত্রণালয় শ্রমিকদের পর্যাপ্ত পানি, ছায়া ও বিশ্রামের ব্যবস্থা করতে নিয়োগকর্তাদের নির্দেশ দিয়েছে। এ ছাড়াও, কর্মক্ষেত্রে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে বলা হয়েছে। তবে পানি, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্নতা, যানজট এবং মৌলিক সেবাখাত এই আইনের বাইরে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X