মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৭:৫৯ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফের ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ভ্রমণ ভিসাধারীরা। ছবি : সংগৃহীত
মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ভ্রমণ ভিসাধারীরা। ছবি : সংগৃহীত

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কালিয়া-১ থেকে ফের ৮০ বাংলাদেশিসহ ৯৯ জনকে মালয়েশিয়াতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে তাদের সবাইকে ফেরত পাঠিয়েছে দেশটি।

শুক্রবার (২৫ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

এর আগে মালয়েশিয়ার বার্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (একেপিএস) অভিযানে নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণে ব্যর্থ হন ওই ৯৯ ভ্রমণ ভিসাধারী। মালয়েশিয়ার প্রথম শ্রেণির সংবাদমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।

একেপিএস জানায়, কালিয়া-১ টার্মিনাল মনিটরিং ইউনিটের নেতৃত্বে ইন্টিগ্রিটি ইউনিটের সহয়তায় শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটগুলোকে লক্ষ্য করে অভিযানে ৪০০ ভ্রমণ ভিসাধারীর কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়।

মালয়েশিয়ায় যাদের প্রবেশে নিষেধ করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই বেশি। তাদের মধ্যে বাংলাদেশি পাসপোর্টধারী ৮০ জন, ভারতের ১০ জন, পাকিস্তানের ৯ জন পুরুষ ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে ৯৯ ব্যক্তিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তাদের মালয়েশিয়ায় প্রবেশ করতে না দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ভ্রমণ ভিসাধারী সবাই অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হয়েছিল। এদের মধ্যে অনেকেই ইতোপূর্বে মালয়েশিয়ায় ভ্রমণ করেছে। সন্দেহজনক ভ্রমণ রেকর্ড থাকায় তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

মানবপাচারকারী সিন্ডিকেট (পাল্টা ব্যবস্থা) এবং সামাজিক পরিদর্শন পাসের অপব্যবহারের মতো হুমকি মোকাবিলায় একটি সক্রিয় কৌশল হিসেবে পর্যায়ক্রমে এ ধরনের প্রয়োগমূলক ব্যবস্থা বৃদ্ধি করা অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে নাবিল গ্রুপ, বেতন ৩৫ হাজার

যুদ্ধক্ষমতা কমানোর প্রস্তাব পাস হওয়ায় ট্রাম্পের ক্ষোভ

সরকারি মালামাল বিক্রি করে ‘চুরির নাটক’ কর্মকর্তার!

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

শাকিবের লুকে মিমের মুগ্ধতা

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন : দুলু

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত

কত দিন পরপর ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, জানাল গবেষণা

পেস বোলিং কোচের পর ফিল্ডিং কোচও হারাচ্ছে বাংলাদেশ

১০

এসিল্যান্ডকে ‘উনি’ সম্বোধন করায় মন্ত্রীকে সম্মাননা দিতে পারলেন না বিএনপি নেতা

১১

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের গর্ব, ফিফার অফিশিয়াল অ্যালবামে সঞ্জয়

১২

শিক্ষা খাতের বাজেটে আসছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

১৩

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, সার্বিয়ান শান্তিরক্ষী নিহত

১৫

অবশেষে বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী

১৬

বিশ্বকাপের আগেই পুরস্কার জিতলেন মেসি

১৭

বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার

১৮

কলাটি কত নম্বরের সুতা দিয়ে বাঁধা হয়েছে?

১৯

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

২০
X