রোম (ইতালি) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৫:৫১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে বিএনপি নেতা গুলিবিদ্ধ, আইসিইউতে ভর্তি

কামরুজ্জামান রতন। ছবি : সংগৃহীত
কামরুজ্জামান রতন। ছবি : সংগৃহীত

ইতালি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান রতনের ওপর সশস্ত্র হামলা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তার প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি দুজন প্রবাসীও গুলিবিদ্ধ হয়েছেন।

গত ৭ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রোমের তরবেল্লা মোনাকা এলাকায় রতনের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বারে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাতে জানা যায়, মুখোশধারী এক অস্ত্রধারী ব্যক্তি বারে হঠাৎ প্রবেশ করে রতনকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরপরই পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে রতনের একটি গুলি অপসারণ করেন। তবে তার শরীরে বুকসহ মোট তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। তবে তিনি অক্সিজেন ছাড়া শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। অন্যরাও চিতিৎসাধীন।

এদিকে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, কামরুজ্জামান রতন মাত্র দুই দিন আগে ইতালি বিএনপির আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন।

এমন সময়ে এ হামলার ঘটনা প্রবাসী বাংলাদেশি মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তারা বলছেন, এটা কি নিছক ডাকাতির ঘটনা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য?

প্রবাসী কমিউনিটির নেতারা ও সাধারণ প্রবাসীরা রতনের দ্রুত আরোগ্য কামনা করেন। নাম প্রকাশ না করে তারা ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত মাসে ইতালিতে পৃথক সন্ত্রাসী হামলায় দুজন প্রবাসী বাংলাদেশি নিহত হন। এতে প্রবাসীদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১০

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১১

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

১২

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

১৪

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১৬

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১৭

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১৮

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৯

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

২০
X