ইতালি প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে বনভোজনে গিয়ে লেকে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু

শিশুর স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
শিশুর স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

ইতালিতে লেকের পানিতে ডুবে আব্দুস সামাদ নামে প্রবাসী বাংলাদেশি এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে দেশটির ত্রেনতিনো অঞ্চলের মোলভেনো লেকে এ দুর্ঘটনা ঘটে। ওই কিশোর পরিবারের সঙ্গে সেখানে বনভোজনে গিয়েছিল।

আব্দুস সামাদ (১২) কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার শম্ভুপুর গ্রামের আবু বক্করের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার ভেনিস থেকেএকাধিক পরিবার বনভোজনের জন্য মোলভেনো লেকের পাড় এলাকায় যায়। দুপুরে খাওয়া-দাওয়া শেষে সবাই যার যার মতো লেকের পানিতে গোসল করতে নামে। সামাদও পানিতে নেমেছিল। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে।

পুলিশ হেলিকপ্টারে করে দ্রুত ডুবুরি দল নিয়ে উপস্থিত হয় লেকের পাড়। খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে পাওয়া যায় সামাদকে। তাকে দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভ্রমণ কিংবা উৎসবে,,হাতের নাগালে শিশু-কিশোরদের যত্ন সহকারে নিরাপদ দূরত্বে এবং সতর্ক অবস্থানে রাখার দাবি সচেতন কমিউনিটি ব্যক্তিদের। এতে করে এড়ানো যাবে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X