মাহমুদা আখতার, নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘পোস্টাল ব্যালট’ যথেষ্ট নয়, অনলাইন ভোট দেওয়ার দাবি প্রবাসীদের

‘পোস্টাল ব্যালট’ যথেষ্ট নয়, অনলাইন ভোট দেওয়ার দাবি প্রবাসীদের

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ: শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। রোববার (২৮ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫-এর অধীনে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)-এর উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়।

সভায় বক্তারা দেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বে তুলে ধরতে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান এবং একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করতে ‘পোস্টাল ব্যালট’-এর বদলে অনলাইন বা আগাম ভোটের মতো আরও কার্যকর পদ্ধতি চালুর দাবি উত্থাপন করেন।

সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে জাতিসংঘে যোগদানকারী বাংলাদেশের সরকারি প্রতিনিধিদলের রাজনৈতিক দলের সদস্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থনীতিবিদ, ব্যাংকার, সাংবাদিক, শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

প্রবাসীদের দাবি ও অর্থনৈতিক অবদান

আলোচকরা দেশের ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং আমেরিকায় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র ও সুযোগ-সুবিধা বাড়ানোর তাগিদ দেন। আমেরিকান বাংলাদেশিরা আমেরিকায় বিমান সেবা চালু ও সিলেটের সড়ক পথের কাজ দ্রুত সম্পন্নকরণের দাবি জানান। বক্তারা একমত হন যে, দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখছে। তারা মন্তব্য করেন, প্রবাসীরা বিদেশে বাংলাদেশের দূতের কাজ করছেন।

ভোটাধিকার ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা

আগামী নির্বাচন ও প্রবাসীদের অংশগ্রহণ বিষয়ে বক্তারা দেশের উন্নতির জন্য স্থায়ীভাবে টেকসই ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গির প্রশংসা করা হলেও, প্রবাসীদের অধিক হারে ভোটাধিকার প্রয়োগের জন্য পোস্টাল ব্যালট যথেষ্ট কার্যকর নয় উল্লেখ করে অনলাইন ভোট বা আগাম ভোট অথবা আরও কার্যকর কোনো পদ্ধতি নির্ধারণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ূন কবির বলেন, আগামীতে সরকার গঠন করতে পারলে বাংলাদেশের ইতিবাচক ব্রান্ডিং করতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে নিজের ও দলের করণীয় উল্লেখ করে তিনি বলেন, ‘আর কোনো গোলামি চলবে না, ৫ আগস্টে এটাই আমাদের শিক্ষা’।

সভাপতির বক্তব্যে এম এস সেকিল চৌধুরী বলেন, এনআরবি সেন্টারের মূল লক্ষ্য হল কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের পজিটিভ ইমেজ বহির্বিশ্বে তুলে ধরা। তিনি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থিতা বিষয়ে সকল অস্পষ্টতা দূরীকরণে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, পরে যারাই ক্ষমতায় আসবেন তারা সবাইকে নিয়ে কাজ করবেন এটাই আমাদের প্রত্যাশা এবং এটিই আমাদের জাতীয় নিরাপত্তার রক্ষাকবচ। তিনি আরও আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা এই বিষয়টি সমাধান করবেন, অথবা অন্তত শুরু করে যাবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনআরবি সেন্টার আমেরিকা সাপোর্ট গ্রুপের সদস্য সানওয়ার চৌধুরী। এ ছাড়া আলোচনায় অংশ নেন ডেমোক্রেটিক পার্টির নেতা মাফ মিসবাহ উদ্দিন, অর্থনীতিবিদ অধ্যাপক শওকত আলী, শিক্ষাবিদ অধ্যাপক মহসিন পাটওয়ারী, পুলিশ কর্মকর্তা কারাম চৌধুরীসহ কমিউনিটির অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X