স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ এএম
অনলাইন সংস্করণ

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

ম্যাচটি একাই জিতিয়েছেন তিলক ভর্মা। ছবি : সংগৃহীত
ম্যাচটি একাই জিতিয়েছেন তিলক ভর্মা। ছবি : সংগৃহীত

৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। প্রত্যাশিতভাবেই ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সূর্যকুমার যাদবের ভারত।

এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই মানেই এক অন্যরকম রোমাঞ্চ। তবে দুবাইয়ে জমজমাট ফাইনালে নাটকীয় উত্থান-পতনের পর শিরোপা হাসল ভারতেরই মুখে। রোববার রাতে পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৪ ওভারেই জয় নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল। ম্যাচ জয়ের নায়ক তিলক ভর্মা, যিনি দায়িত্বশীল এক ইনিংস খেলে অপরাজিত অর্ধশতক পূর্ণ করেছেন।

ফাইনালের শুরুটা ছিল পাকিস্তানের দাপটে। টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান ঝড় তোলেন। মাত্র ১০ ওভারেই গড়েন ৮৪ রানের জুটি। ফারহান খেলেন ৩৮ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস। তবে তার বিদায়ের পর পাকিস্তান ব্যাটিং যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। একে একে সাজঘরে ফেরেন বাকি ব্যাটাররা। শেষ ৯ উইকেট হারায় মাত্র ৩৩ রানে। নির্ধারিত ২০ ওভারও টিকতে পারেনি সালমান আলি আগার দল, গুটিয়ে যায় ১৯.১ ওভারে ১৪৬ রানে। ফখর করেন ৩৫ বলে ৪৬ রান। ভারতের হয়ে বল হাতে ভরসা জাগান কুলদীপ যাদব (৪/৩০), অক্ষর প্যাটেল, বুমরাহ ও চক্রবর্তী (প্রতি জন ২টি করে)।

তবে লক্ষ্য তাড়ায় শুরুটা ছিল ভারতের জন্য দুঃস্বপ্নের মতো। পাকিস্তানের ফাহিম আশরাফ আর শাহিন শাহ আফ্রিদির আগুন ঝরানো বোলিংয়ে প্রথম ৪ ওভারেই ৩ উইকেট হারায় ভারত। অভিষেক শর্মা (৫), অধিনায়ক সূর্যকুমার যাদব (১) আর শুভমান গিল (১২) ফেরেন দ্রুত। স্কোর তখন ২০/৩।

সেখান থেকে ইনিংস গুছিয়ে নেন তিলক ভর্মা আর সঞ্জু স্যামসন। দুজনের ব্যাটে আসে ৫৭ রানের জুটি। স্যামসন ফেরেন ২৪ রানে। তবে ভর্মার সঙ্গে পরের জুটিতে শিবম দুবে জ্বালান আশার আলো। দুজন মিলে গড়েন ৬০ রানের পার্টনারশিপ। দুবে করেন ২২ বলে ৩৩ রান, মারেন দুটি ছক্কা ও দুটি চার।

অন্য প্রান্তে ভর্মা ছিলেন অবিচল। চাপের ম্যাচে নিখুঁতভাবে খেলে অপরাজিত থাকেন ৫৩ বলে ৬৯ রানে, যাতে ছিল ৪ ছক্কা ও ৩ চার। তার ব্যাটেই ভারতের জয় নিশ্চিত হয় ৫ উইকেটে।

ফাইনালে পাকিস্তানের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন ফাহিম আশরাফ। ৪ ওভারে মাত্র ২৯ রান খরচ করে শিকার করেন ৩ উইকেট। শাহিন ও আবরার পান ১টি করে।

শেষ পর্যন্ত তিলক ভর্মার শান্ত, পরিপক্ব ইনিংসই দিল এশিয়া কাপের মুকুট ভারতকে। পাকিস্তানের দুর্দান্ত শুরুর পরও ব্যাটিং ধসে হার মানতে হলো বাবরদের। এশিয়ার সেরা হয়ে আবারও নিজেদের শক্তির জানান দিল টিম ইন্ডিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X