স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বোর্ড সভাপতির নাম প্রকাশ

মিথুন মানহাস। ‍ছবি : সংগৃহীত
মিথুন মানহাস। ‍ছবি : সংগৃহীত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হলেন দিল্লি ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিথুন মানহাস। রোববার (২৮ সেপ্টেম্বর) এক ঘোষণায় নতুন কার্যনির্বাহী কমিটির হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী রজার বিন্নির উত্তরসূরি হিসেবে ভারতীয় বোর্ডের দায়িত্ব নিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই বড় নাম ছিলেন না মিথুন। জাতীয় দলের জার্সিতে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ ছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩০ ম্যাচে ৪৫.৮৪ গড়ে করেছেন ৪ হাজার ১২৬ রান। ব্যাট হাতে হাঁকিয়েছেন পাঁচটি সেঞ্চুরি আর ২৬টি হাফসেঞ্চুরি। দলের প্রয়োজনে বল করার পাশাপাশি উইকেটরক্ষকের ভূমিকাও পালন করতেন মিথুন।

২০১৭ সালে কোচিংয়ে নাম লেখান মিথুন। ওই বছরের অক্টোবরে নিয়োগ পান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে। এই পদে ২০১৯ সাল পর্যন্ত কাজ করেন। আইপিএলে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাজিব শুক্লা, দেবাজিত সাইকিয়া সচিব পদেই বহাল রয়েছেন, প্রবাতেজ ভাটিয়া হয়েছেন যুগ্মসচিব। সাবেক ক্রিকেটার রগুরাম ভাট নিয়েছেন কোষাধ্যক্ষের পদ। নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রজ্ঞান ওঝা ও আরপি সিং।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X