মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ফের সংঘর্ষ, গুলিতে যুবদল নেতা নিহত

নরসিংদীর আলোকবালীতে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
নরসিংদীর আলোকবালীতে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

নরসিংদীর আলোকবালীতে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সাদেক মিয়া (৪২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধসহ দুপক্ষের আরও ১০ জন আহত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আলোকবালীর মুরাদনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাদেক মিয়া আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর পরিপ্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই রেশ ধরে সোমবার সকালে পুনরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ বলেন, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে একই ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় ১৮ সেপ্টেম্বর ইদন মিয়া ও ১৯ সেপ্টেম্বর ফেরদৌসী বেগম নামে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ নিয়ে তিনজন নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X