ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বালুবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল জামায়াত নেতার

সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। ছবি : কালবেলা
সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। ছবি : কালবেলা

নীলফামারীর ডিমলায় বেপরোয়া গতির বালুবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম নিহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শুটিবাড়ি বাজার সংলগ্ন গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা রফিকুল ইসলাম (৬০) খালিশাচাপানী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ছিলেন। একই সঙ্গে তিনি ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার ও ডিমলার তিতপাড়া বড় জুমা জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ওই চক্রের কয়েকটি ট্রলি শুটিবাড়ি হয়ে ডালিয়ার দিকে যাচ্ছিল। এ সময় রফিকুল ইসলাম খালিশাচাপানীর নিজবাড়ি থেকে মোটরসাইকেলে মাদ্রাসায় যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানান। একই সঙ্গে সোমবার (২৯ সেপ্টেম্বর) ডিমলা-ডালিয়া সড়কসহ শুটিবাড়ি এলাকার সব সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান বলেন, আমরা গভীরভাবে শোকাহত। এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিমলার তেলিরবাজার এলাকায় একটি প্রভাবশালী চক্র তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে। এই বালু পরিবহনে ব্যবহৃত বেপরোয়া গতির ট্রলিগুলোর কারণে এলাকার সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১০

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১১

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১২

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৩

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৪

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৫

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৬

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৭

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৮

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৯

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

২০
X