কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সেরা ১০ শিক্ষার্থীর ৩ জন বাংলাদেশি

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সেরা ৩ বাংলাদেশি শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সেরা ৩ বাংলাদেশি শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

মিসরে অবস্থিত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে এ বছর স্নাতক শেষ‌ বর্ষের পরীক্ষায় শীর্ষ ১০ এ রয়েছেন বাংলাদেশের ৩ শিক্ষার্থী। ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে স্নাতক মেধা তালিকার ফলাফল প্রকাশ করে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে।

তারা হলে পাবনার মুহাম্মদ তাওহীদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার জাফর উল্লাহ ও কুমিল্লার মুহাম্মদ আবদুস সালাম।

তথ্যমতে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ইসলামিক থিওলজি ফ্যাকাল্টির হাদিস ও উলুমুল হাদিস ডিপার্টমেন্টের স্নাতক চার বছরের সমষ্টিগত ফলাফলে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি তিন শিক্ষার্থী।

এর আগেও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাস্তরে মেধার স্বাক্ষর রেখেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় হাদিস ডিপার্টমেন্টে বাংলাদেশি শিক্ষার্থীদের এ সাফল্য এক গৌরবময় সংযোজন।

স্নাতক সেরা দশে জায়গা করে নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে মুহাম্মদ তাওহীদুল ইসলাম দ্বিতীয় হয়েছেন। তার প্রাপ্ত গড় নম্বর ৯০ শতাংশ। তিনি পাবনা জেলার গোলাম মোস্তফার সন্তান।

তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন জাফর উল্লাহ, প্রাপ্ত নম্বর ৯০ শতাংশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আবদুল হামিদের সন্তান।

এ ছাড়া মেধা তালিকায় ষষ্ঠ স্থান অর্জনকারী মুহাম্মদ আব্দুস সালাম পেয়েছেন ৮৭ দশমিক ৪৫ শতাংশ নম্বর। তিনি কুমিল্লা জেলার মাওলানা আবুল বাশারের সন্তান।

মুহাম্মদ আবদুস সালাম বলেন, নবীনদের উদ্দেশে বলতে চাই; একাডেমিক ফলাফলের সঙ্গে শাস্ত্রীয় অধ্যয়নের প্রতিও আমাদের গুরুত্ব দিতে হবে।

মুহাম্মদ তাওহীদুল ইসলাম বলেন, জীবনের এই অর্জন মোটেই কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু নয়। তবে জীবনের পরবর্তী ধাপগুলোর জন্য এটা অনুপ্রেরণা।

জাফর উল্লাহ বলেন, সবার কাছে দোয়া চাই, আমি যেন দেশ-জাতি ও মুসলিম উম্মাহর জন্য কাজ করতে পারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X