মোহাম্মদ মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ১১:০৫ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১২:১৮ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় হোটেলের বাথরুমে পড়েছিল বাংলাদেশির মরদেহ 

মালয়েশিয়ায় নিহত বাংলাদেশি শ্রমিক আবেদীন। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় নিহত বাংলাদেশি শ্রমিক আবেদীন। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জুন) বিকেলে কোতাবারু কেলান্টন প্রদেশের একটি হোটেল থেকে আবেদীন (৪৪) নামে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

কোতাবারুর পুলিশপ্রধান জানিয়েছেন, শুক্রবার আবাসিক হোটেলের বাথরুমে আবেদীনের লাশ পাওয়া যায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, আবেদীনের পাসপোর্টের তথ্য অনু্যায়ী, তার বাড়ি পাবনার হাটবাড়িয়া, ঝড়গাছা, শান্তিয়া এলাকায়। তার বাবার নাম আব্দুল গফুর মিয়া। মায়ের নাম আনোয়ারা বেগম ও স্ত্রীর নাম সালমা বেগম।

আবেদীনের পাসপোর্ট ও বৈধ ভিসা রয়েছে। পাসপোর্টে থাকা ভিসার স্টিকারের বিবরণ অনুযায়ী, তিনি মালয়েশিয়ার জহরবারু প্রদেশের সিএইচ কিনা এন্টারপ্রাইজ নামে পামওয়েল প্রক্রিয়াজাতকরণ কোম্পানির কর্মী। আবেদীনের সঙ্গে কেউ না থাকায় বিস্তারিত আর কিছু জানা যায়নি।

এ বিষয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম সারোয়ার বলেন, ‘আমরা এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১০

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১১

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১২

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৩

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৪

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৫

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৬

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৭

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৮

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৯

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

২০
X