কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও ৫ দেশ

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা-কানাডা-মেক্সিকোতে। ‍ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা-কানাডা-মেক্সিকোতে। ‍ছবি : সংগৃহীত

আগামী বছরের ফুটবল বিশ্বকাপের টিকিটের দৌড় এখন শেষ বাঁকে। মঙ্গলবারের ম্যাচগুলো শেষে আরও পাঁচটি দল ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। আসন্ন এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা-কানাডা-মেক্সিকোতে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২২ বিশ্বকাপে আয়োজক হিসেবে সুযোগ পাওয়ার পর এবারই প্রথম বাছাই থেকে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিল কাতার। বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য সৌদি আরবের সমীকরণটা ছিল বেশ সহজ। ইরাকের বিপক্ষে ড্র করলেই হতো তাদের। গোলশূন্য ড্র করে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা।

আফ্রিকা অঞ্চল থেকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় তুলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সেনেগাল ও আইভরি কোস্ট। সাদিও মানের জোড়া গোলে মাউরিতানিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা চূড়ান্ত করে সেনেগাল। অন্যদিকে, বাঁচা-মরার ম্যাচে কেনিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে আইভরি কোস্ট। একই পথে হেঁটেছে দক্ষিণ আফ্রিকাও। ২০১০ সালে আয়োজক হিসেবে সুযোগ পাওয়ার পর এবার তারা বাছাই থেকে যোগ্যতা অর্জন করল। এদিকে, এশিয়া ও আফ্রিকার বাইরে ইউরোপের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X