মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবির রিজেন্ট বোর্ড সভা বানচাল চেষ্টার অভিযোগ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৯তম সভা বানচাল চেষ্টার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের বিরুদ্ধে। এ ঘটনায় আইসিটি সেলের কাছে ব্যাখ্যা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঘটনার মূল কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সূত্র জানায়, বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় কয়েকজন সদস্য জুম লিংকের মাধ্যমে অনলাইনে যুক্ত হওয়ার কথা ছিল। এ বিষয়ে সভার একদিন আগে নোটিশের মাধ্যমে আইসিটি সেলকে জুম লিংক তৈরির নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু নির্ধারিত সময় সকালে ৯টায় রিজেন্ট বোর্ডে যোগদানের জন্য সদস্যরা লিংকে প্রবেশের চেষ্টা করেও বারবার ব্যর্থ হন। পরে বিষয়টি আইসিটি সেলকে জানানো হলে তারা প্রায় ১৫-২০ মিনিট পরে ঘটনাস্থলে এসে নতুন লিংক তৈরি করেন। তাতেও প্রবেশ করতে না পেরে সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করার পর অন্য মাধ্যমে সভায় যুক্ত হন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব জানান, ঘটনার বিষয়ে আইসিটি সেলের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়ার নির্দেশনা পেয়েছি এবং এটা নিয়ে কাজ করছি।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. ফরহাদ বুলবুল বলেন, সকাল সোয়া ৯টায় আইসিটি সেলের প্রতিনিধি পূর্ব প্রস্তুত জুম লিংকে রিজেন্ট বোর্ড মিটিং চালু করতে গেলে বহিস্থ সদস্যরা যুক্ত হতে পারেননি। পরে রেজিস্ট্রার দপ্তরের ইমেইল দিয়ে নতুন লিংক তৈরি করেও একই সমস্যা দেখা দেয়। ধারণা করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই পরিস্থিতি হয়েছে। বিষয়টি বিডিরেনকে জানানো হয়েছে এবং কারণ অনুসন্ধানের অনুরোধ করা হয়েছে। এ ছাড়া আইসিটি সেলের প্রতিনিধির দেরিতে উপস্থিতির বিষয়ে লিখিত ব্যাখ্যা তিন কার্যদিবসের মধ্যে চাওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ কালবেলাকে বলেন, আজ সকালে রিজেন্ট বোর্ডের সভায় কয়েকজন সদস্য অনলাইনে যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু তারা নির্ধারিত জুম লিংকে প্রবেশ করতে পারেননি। এজন্য আইসিটি সেলের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X