মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতাকর্মী

বিএনপিতে যোগ দেওয়া জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি। ছবি : কালবেলা
বিএনপিতে যোগ দেওয়া জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন বলে জানা গেছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভায় মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি। তিনি নতুন যোগদানকারীদের বরণ করে নেন এবং বিএনপির পতাকা হাতে তুলে দেন।

এ সময় খাঁন সাঈদ হাসান জ্যোতি বলেন, বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ ৩০ জন আমার হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন।

বাঙালা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম কালবেলাকে জানান, আনোয়ার হোসেনকে প্রায় ছয় মাস আগে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তার সঙ্গে আরও ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন কিনা সে বিষয়ে অবগত নই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X