কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৮ বাংলাদেশিসহ আটক ১৪১

মালয়েশিয়ার পুলিশ ১৪১ জনকে আটক করেছে। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার পুলিশ ১৪১ জনকে আটক করেছে। ছবি : সংগৃহীত

অনিয়মিত অভিবাসীদের পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন বিনোদন কেন্দ্র ও নাইট ক্লাবে অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন পুলিশ। দেশটির পুলিশ নানা অভিযোগে ৮ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৪১ জনকে আটক করেছে।

স্থানীয় সময় শনিবার (১২ জানুয়ারি) গভীর রাতে মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১০ স্থানীয় নাগরিকও রয়েছে।

অভিযানে দেশটির ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস ডিভিশন, পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার্স, স্পেশাল ট্যাকটিকাল টিম, কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি, জহুর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, পেরাক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ও পার্লিস ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অংশ নেন। দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, গত এক মাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।

আটকদের মধ্যে ৮ জন বাংলাদেশি, ৫২ জন চীনা, ৪১ জন ভিয়েতনাম, ২১ জন থাইল্যান্ড, ৪ জন মিয়ানমার, ৩ জন ইন্দোনেশিয়ার, একজন লাওস, পরিচয়পত্রহীন একজন ও স্থানীয় নাগরিক রয়েছে ১০ জন। আটকদের সবার বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে।

দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈধ ভ্রমণ নথি না থাকা, মেয়াদোত্তীর্ণ সামাজিক ভিজিট পাসের অপব্যবহার, বিদেশি মহিলারা গ্রাহকদের যৌন পরিষেবা সরবরাহসহ বিভিন্ন অপরাধ করেছে আটককৃতরা।

এ ছাড়াও অভিযানে বেশকিছু কনডম, যৌন সরঞ্জাম, পতিতাবৃত্তির বিভিন্ন নথিপত্র, ভবনের চাবি, বিভিন্ন দেশের পাসপোর্ট, ১২টি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ১৫৫ রিঙ্গিত, টাইম রেকর্ডার কার্ড, তোয়ালে এবং সার্কিট ক্যামেরা সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ এর অধীনে অপরাধ করার সন্দেহে সকল বিদেশি নাগরিককে আটক করা হয় এবং পরবর্তী পদক্ষেপের জন্য মালয়েশিয়ার পেরাকের ইমিগ্রেশন ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়।

অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১)(ঘ) ধারায় অপরাধের সন্দেহে মালয়েশিয়ার ৭ জন পুরুষ নাগরিক এবং ৩ জন নারী মালয়েশিয়ান নাগরিককে আটক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১০

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১১

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১২

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৩

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৫

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৬

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৭

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৮

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৯

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

২০
X