নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

নিহত ফিরোজ আলম ওরফে জাহাঙ্গীর। ছবি : সংগৃহীত
নিহত ফিরোজ আলম ওরফে জাহাঙ্গীর। ছবি : সংগৃহীত

আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক নোয়াখালী প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত ফিরোজ আলম ওরফে জাহাঙ্গীর (৫৫) জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছালামত উল্যাহ মেম্বার বাড়ির জুলফিকার আলীর ছেলে।

শুক্রবার (১২ ডিসেম্বর) আমেরিকার স্থানীয় সময় সকাল ১০টার দিকে পেনসিলভেনিয়া রাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিনে ১-৪৭৬ সাউথ থেকে ইন্টারস্টেট ১-৯৫ নর্থের রাম্পের মুখে এ দুর্ঘটনা ঘটে।

পেনসিলভেনিয়া রাজ্য পুলিশের বরাত দিয়ে নিহতের প্রতিবেশী মেজবাহ উদ্দিন চৌধুরী সৈকত জানান, শুক্রবার সকাল ১০টার দিকে একটি টয়োটা ক্যামরি রাম্প কাঁধে থাকা মোটরসাইকেলকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলের চালক বাংলাদেশি জাহাঙ্গীর গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের চাচাতো ভাই স্থানীয় জামেয়া শরাফাতিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক আব্দুল করিম পাশা জানান, মাত্র দেড় বছর আগে তিনি আমেরিকায় পাড়ি জমান। সেখানে আস্যালাইম কেসের মাধ্যমে ওয়ার্ক পারমিট পাওয়ার পর তিনি উবার ইটসে কাজ করছিলেন। বর্তমানে তিনি আপারডাবিতে বসবাস করতেন। দেশে তার দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রয়েছেন। তিনি দেশে থাকতে কোম্পানীগঞ্জ উপজেলার নুরজাহান আসমত চৌধুরী রানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, বর্তমানে তিনি উড়িরচর রয়েছেন। এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X