ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে এক বাংলাদেশির ‍মৃত্যু

সম্রাট হোসেন। ছবি : সংগৃহীত
সম্রাট হোসেন। ছবি : সংগৃহীত

সৌদি আরবে গাড়ি উল্টে প্রাণ হারিয়েছেন সম্রাট হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি। শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির শেহরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্রাট ফেনীর বাসিন্দা ছিলেন। তার চাচা নজরুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম শামীম সৌদি আরবে সম্রাটের সঙ্গে কাজ করা সহকর্মীদের বরাত দিয়ে জানান, প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে সম্রাট নিজে গাড়ি চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান। সঙ্গে থাকা তার অপর এক সহকর্মী আহত হন।

পরিবার সূত্র জানায়, নিহত সম্রাট ফেনীর ছাগলনাইয়া থানার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তার স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। জীবিকার তাগিদে ছয় বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। সর্বশেষ দুই বছর আগে দেশে এসেছিলেন। সম্রাটের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে।

নিহতের চাচা নজরুল ইসলাম শামীম আরও জানান, সৌদি আরবে তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম বলেন, সড়ক দুর্ঘটনায় প্রবাসে নিহত হওয়ার বিষয়টি তাকে কেউ জানায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১০

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১২

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৩

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৪

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৫

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৬

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৮

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X