কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত সজীব খান। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত সজীব খান। ছবি : সংগৃহীত

গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও এক বাংলাদেশি। নিহতের নাম সজীব খান।

রোববার (১১ ফেব্রুয়ারি) তার মৃত্যুর খবর জানাজানি হলে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নামে। এর আগে গত শনিবার স্থানীয় সময় রাতে এথেন্সের মেতারসুগিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব খান ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধানতলিয়া এলাকার মাফুজ খানের ছেলে। আহত ব্যক্তির নাম ফাহিম হোসেন। তার বাড়ি মুন্সিগঞ্জ।

জানা গেছে, চার বছর আগে ইউরোপের গ্ৰিসে প্রবেশ করেন সজীব খান। দুই ভাই ও চার বোনের মধ্যে সজীব ছিল সবার বড়। সজীব এথেন্সের ইপীরু এলাকায় থাকত।

প্রতি বছরে সিজনাল কর্মী হিসেবে আইল্যান্ডের রেস্টুরেন্টে কাজ করত সজীব। বর্তমানে আইল্যান্ডে রেস্টুরেন্ট বন্ধ থাকায় তার কোনো কাজ ছিল না।

সজীবের রুমমেটরা জানান, শনিবার রাতে বন্ধু ফাহিমকে নিয়ে মাংস কেনার জন্য ওমোনিয়া এলাকার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা হন। পথিমধ্যে এথেন্সের কেন্দ্র মেতারসুগিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সজীব খান মারা যান। অপর আহত ফাহিম এথেন্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি আনোয়ার হোসেন জানান, ট্রাফিক সিগনালে এ ঘটনাটি ঘটেছে। রেড সিগনাল অমান্য করে যেতে চাইলে অন্যদিকে গ্রিন সিগনাল থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে সজীব খান ও তার বন্ধু ফাহিম। গ্রিসে বসবাসরত সকল বাংলাদেশিকে ট্রাফিক সিগনাল ও ট্রাফিক আইন মেনে চলাচলের পরামর্শ দেন তিনি।

এথেন্সের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল জানিয়েছেন, আইনি সকল প্রক্রিয়া শেষ হলে যত দ্রুত সম্ভব সজীবের মরদেহ বাংলাদেশ পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X