কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে রমজানে বাংলাদেশি ইসলামিক পণ্য বিক্রেতাদের উচ্ছেদ

নিউইয়র্কের একটি সড়কে  ইসলামিক পণ্যের দোকান। ছবি : সংগৃহীত
নিউইয়র্কের একটি সড়কে ইসলামিক পণ্যের দোকান। ছবি : সংগৃহীত

নিউইয়র্কে বাংলাদেশি ইসলামিক পণ্য বিক্রেতাদের উচ্ছেদ করেছে পুলিশ। রমজানের আগ মুহূর্তে তাদের উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে হয়েছে, নিউইয়র্ক পুলিশ বিভাগ রমজানের দুদিন আগে বোরো অব কুইন্সে অভিযান চালিয়েছে। এ সড়কে বাংলাদেশিরা ইসলামিক পণ্য বিক্রি করতেন।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য সিটি জানিয়েছে, নিউইয়র্কের ওই এলাকাটিতে ১২ জন বাংলাদেশি ইসলামিক পণ্য বিক্রি করতেন। হকারি করে তারা মূলত ইসলামী লেখা সম্বলিত বই, জায়নামাজ এবং হিজাব বিক্রি করতেন। বৃহস্পতিবার এলাকাটি একদম ফাঁকা দেখা গেছে।

প্রতিবেদন বলা হয়েছে, গত ৮ মার্চ পুলিশ তাদের জায়গাটি খালি করার নির্দেশ দেয়। এ সময় লাইসেন্স ছাড়া সড়কে বিক্রির কারণে তাদের জরিমানাও করে পুলিশ।

এক বিক্রেতা জানান, পুলিশ তাকে বিক্রি বন্ধের জন্য বলেছে। এছাড়া তাকে ২৫০ ডলার জরিমানাও করেছে। ফলে তিনিসহ ক্ষতিগ্রস্তরা এলাকাটিতে ফিরে যেতে ভয় পাচ্ছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পুলিশের এ নির্দেশের ফলে অনেকে তাদের সমুদয় আয়ের উৎস হারিয়েছেন। ফলে তারা বাসাভাড়া ও নিত্যদিনের ব্যয় নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

মোহাম্মদ নাসির নামের এক বাংলাদেশি বলেন, আমার বড় ভয় হলো আমি লাইসেন্স ছাড়া বিক্রি করলে গ্রেপ্তার হতে পারি। নাসিরের ওপর তার পরিবারের পাঁচ সদস্য নির্ভরশীল। এর মধ্যে তার ছোট তিন ভাইবোনও রয়েছেন। তিনি বলেন, আমার ভয়ের সবচেয়ে বড় কারণ হলো আমি হয়তো তাদের আর সাহায্য করতে পারব না।

নিউইয়র্ক সিটিতে দোকান ছাড়াও কোথাও ব্যবসা করতে হলে লাইসেন্সের প্রয়োজন হয়। সিটিতে বর্তমানে ১১ হাজার ৯২০ জন লাইসেন্সের জন্যে আটকে রয়েছে। ফলে বৈধভাবে চাইলেও অনেকে ব্যবসা করতে পারছেন না। ফলে তারা লাইসেন্স প্রদানে গতি আনার দাবি করেছেন।

দ্য সিটি জানিয়েছে, শহরটিতে বর্তমানে প্রায় ২০ হাজার হকার রয়েছেন। তবে তাদের মধ্যে বেশিরভাগই অবৈধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X