কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৭:১৪ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে ঈদের নামাজে বাংলায় খুতবা শুনবেন প্রবাসীরা

কুয়েতে ঈদের নামাজ। পুরোনো ছবি
কুয়েতে ঈদের নামাজ। পুরোনো ছবি

প্রতিবারের মতো এবারের ঈদুল ফিতরের নামাজেও কুয়েতে বাংলা খুতবা শুনতে পারবেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দিন ১৪টি মসজিদে খতিবরা বাংলা খুতবা পড়বেন বলে কুয়েতে অবস্থিত বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র জানিয়েছে।

বুধবার (১০ এপ্রিল) কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। ওইদিন দেশটির সব মসজিদে একযোগে ভোর ৫টা ৪৩ মিনিটে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বাংলাদেশ অধ্যুষিত এলাকা জিলিব আল শুয়েখ, ফরওয়ানিয়া, কুয়েত সিটিসহ কয়েকটি জায়গায় এ খুতবা পাঠ করা হবে। ঈদের নামাজপরবর্তী এসব খুতবা পাঠ করবেন ১৪ জন বাংলাদেশি খতিব।

কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য আবুল কাশেম জানান, ১৪টি মসজিদে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধানে বাংলা খুতবা শোনানো হবে। এ তালিকায় রয়েছে কুয়েত সিটি, হাসাবিয়া, ফরওয়ানিয়া, মাহবুল্লাহ, কাবাদ, আমগারা, জাহরা সানাইয়া, আব্দালি, রুমাইছিয়া, সুলাইবিয়া, সালমি রোডের মসজিদ।

প্রতিবারের মতো কুয়েতে এবারও বাংলা খুতবার ব্যবস্থা করা হয়েছে জানতে পেরে খুশি হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১০

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১১

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১২

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৩

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৪

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৫

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৬

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৮

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৯

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

২০
X