কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৭:৫৩ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার পুলিশকে কুপ্রস্তাব, কারাগারে বাংলাদেশি

মালয়েশিয়ান পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি। সৌজন্য ছবি
মালয়েশিয়ান পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি। সৌজন্য ছবি

মালয়েশিয়ান পুলিশকে ঘুষ প্রস্তাবের অপরাধে এক বাংলাদেশিকে জেল ও জরিমানা করেছেন দেশটির আদালত।

বুধবার (২৯ মে) বাংলাদেশের নাগরিক সাব্বের রহমানকে (৪৫) এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার রিঙ্গিত জরিমানা করেছে পেনাং রাজ্যের আদালতের বিচারক জুলহাজমি আবদুল্লাহ।

মালয়েশিয়া গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটির দুর্নীতি দমন কমিশন আদালতে ওই বাংলাদেশির নামে অভিযোগ করেন। পরে তিনি অভিযোগটি স্বীকার করলে তাকে কারাদণ্ড এবং জরিমানা করেন আদালত।

অভিযোগে বলা হয়, ড্রাইভিং লাইসেন্স ও মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ইস্যুতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিতে দেশটির একজন পুলিশ কর্মকর্তাকে নগদ ২৪৯ রিঙ্গিত ঘুষের প্রস্তাব দিয়েছিলেন ওই বাংলাদেশি।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেবেরাং পেরাই তেঙ্গাহ এলাকার বুকিত মেরতাজামের মাচাং বোবোক পুলিশ হলে এই ঘটনাটি ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

১০

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

১১

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

১২

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

১৩

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

১৪

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৫

দেশে আজ স্বর্ণের বাজারদর

১৬

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১৭

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১৮

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৯

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

২০
X