মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৪ বাংলাদেশিসহ ৫ অপহরণকারী আটক

অপহরণের অভিযোগে গ্রেপ্তার পাঁচ আসামি। ছবি : কালবেলা
অপহরণের অভিযোগে গ্রেপ্তার পাঁচ আসামি। ছবি : কালবেলা

মালয়েশিয়ার সেলাঙ্গরের শাহ আলম এলাকায় এক বাংলাদেশিকে অপহরণ করার অভিযোগে চার বাংলাদেশি ও মিয়ানমারের এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ।

তদন্তের স্বার্থে কারও নাম পরিচয় প্রকাশ করেনি। তবে গ্রেপ্তার চার বাংলাদেশিদের বয়স ২৩ থেকে ৩৭ বছর বলে জানা গেছে।

পুলিশের সহকারী কমিশনার রজলাম আব হামিদ বলেন, শুক্রবার (২০ জুন) অপহরণের শিকার বাংলাদেশির বাবার অপহরণের বিষয়ে থানায় একটি অভিযোগ করেন। অপহরণকারীরা তার ছেলেকে ধরে নিয়ে ২ লাখ রিঙ্গিত (প্রায় ৫২ লাখ টাকা) দাবি করেন। অপহরণের পরে বাংলাদেশে তার স্ত্রীর কাছে অপহরণকারীরা একটি ভিডিও রেকর্ডিং পাঠায়। অপহরণকারীরা তার স্ত্রীকে বলেন, টাকা দিতে না পারলে তাকে হত্যা করা হবে। ভুক্তভোগীর বাবার ধারণা, যারা তার ছেলেকে কিডন্যাপ করেছে তারা তাদের পরিচিত।

তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে উদ্ধার অভিযানটি অনেক ঝুঁকিপূর্ণ জেনে আমরা যৌথভাবে পুলাউ পিনাং কন্টিনজেন্ট পুলিশ হেডকোয়ার্টার, উত্তর পূর্ব আঞ্চলিক পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের একটি স্কোয়াড এবং বুকিত আমান থানার সহায়তায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং এ অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করি।

রজলাম আব হামিদ আরও বলেন, পরে তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ শাহ আলম এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করতে সফল হয় এবং আরও দুজন বাংলাদেশিসহ মিয়ানমারের একজন নারীকে আটক করতে সক্ষম হয়েছি।

কমিশনার রজলাম আব হামিদ বলেন, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে নির্যাতন কোডের ৩৬৫ ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X