কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সাঈদা জয়নব (রা.) মসজিদ ও মাজার খুলে দিয়েছে মিসর

সাঈদা জয়নব (রা.) মসজিদ ও মাজার। ছবি : সংগৃহীত
সাঈদা জয়নব (রা.) মসজিদ ও মাজার। ছবি : সংগৃহীত

বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সা.)-এর কন্যা ফাতেমা তুজ-জোহরা (রা.) ও হজরত আলি-ইবনে-আবু তালিরের (রা.) কন্যা সাঈদা জয়নব বিনতে আলির (রা.) মসজিদ ও মাজার খুলে দিয়েছে মিসর। ব্যাপক সংস্কারের পর এটি পুনরায় খুলে দেওয়া হয়েছে।

সাঈদা জয়নব বিনতে আলির (রা.)-এর নামের এ মসজিদের এলাকাটি ইল-সাইদা জয়নব নামে পরিচিত। মিসরের আদিম রাজধানী ফুস্তাত নগরী ও বর্তমান রাজধানী কায়রোর অন্যতম ব্যস্ততম এলাকায় এটির অবস্থান। হজরত জয়নব (রা.)-এর নামানুসারে এ এলাকাটির নামকরণ করা হয়েছে।

প্রসিদ্ধ এ এলাকায় রয়েছে সাঈদা জয়নব (রা.) মসজিদ ও মাজার। এটি মিসরের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ, যা হজরত হাসান ও হোসেনের (রা.) বোন সাঈদা জয়নাব (রা.)-এর কবরের ওপরে নির্মাণ করা হয়েছে।

ইতিহাসবিদদের মতে, কারবালা যুদ্ধের কয়েক মাস পর মিসরে জয়নব (রা.)-কে নির্বাসিত করা হয়েছিল। এ সময় তিনি মিসর পৌঁছালে তৎকালীন গভর্নরের নেতৃত্বে মিসরীরা তাকে রাস্তায় স্বাগত জানান।

এ সময় তিনি يا اهل مصر اعنتمونا أعانكم الله السيدة زينب رضى الله عنها বলে মিসরবাসীর জন্য দোয়া করেন। যার অর্থ হে মিসরবাসী, আপনারা আমাকে সমর্থন করেছেন, আল্লাহ আপনাদের সমর্থন করুন। আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, আল্লাহ আপনাদের আশ্রয় দিন। আপনারা আমাকে সাহায্য করেছেন, আল্লাহ আপনাদের সাহায্য করুন, সমস্ত অসুবিধা থেকে মুক্তি এবং সমস্ত চিন্তা থেকে মুক্তির পথ তৈরি করে দিন।’

ইতিহাস থেকে জানা যায়, নির্বাসনের পর ৯ মাস মিসরে বসবাস করেন তিনি। এরপর এলাকাটিতে তার মৃত্যু হলে সেখানে দাফন করা হয়। পরবর্তীতে সেখানে মসজিন নির্মাণ করা হয়। এরপর ১৫৪৭ সালে মসজিদটি অটোম্যান শাসনামলে মোহাম্মদ আলি পাশা মসজিদটি প্রথমবারের মতো সংস্কার করেন।

পরে ১৭৬৮ সালে আবদুল রহমান এ মসজিদের সংস্কার করেন। এরপর ১৯৮০ সালে পুরোনো মসজিদ ভেঙে সেখানে বর্তমান মসজিদ নির্মাণ করা হয়। এ সময় থেকে এটি ইসলামি ইতিহাসের নিদর্শন হিসাবে নিবন্ধিত হয়।

করোনা মহামারীর সময়ে এ মসজিদটি আবারও বন্ধ রাখা হয়। এরপর এটির ব্যাপক সংস্কার করা হয়। বর্তমানে এ মসজিদ ও মাজার সংস্কার করে খুলে দিয়েছে মিসর সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X