মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে ডিভোর্সের আবেদন দাখিলের মুহূর্তে স্ত্রীকে ছুরিকাঘাত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না স্ত্রীর। তাই স্ত্রী বিবাহ বিচ্ছেদের (ডিভোর্স) আবেদন দাখিলের জন্য আদালতে যান। এ আবেদন দাখিলের আগ মুহূর্তে আদালতের ভেতরেই স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন স্বামী।

শুক্রবার (১ আগস্ট) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মিসরে ‘খুলা মামলার’ মাধ্যমে বিবাহ বিচ্ছেদের আবেদন করার সময় এক মর্মান্তিক হামলার ঘটনা ঘটেছে। আলেকজান্দ্রিয়ার এক ব্যক্তি তার স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে এবং ব্যাপকভাবে প্রচারিত ভিডিও ফুটেজ অনুসারে, ঘটনাটি ঘটেছে আল দেকহিলা আদালতে। আদালত কক্ষের বাইরে দম্পতি উত্তপ্ত তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। মৌখিক বিরোধ দ্রুত শারীরিক সহিংসতায় রূপ নেয়। এক পর্যায়ে স্বামী লুকানো ছুরি বের করে তার স্ত্রীর ঘাড়ে এবং মুখে একাধিকবার ছুরিকাঘাত করেন।

স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলার আগে স্বামী চিৎকার করে বলছিলেন, ‘আমি তাকে মেরে ফেলব।’ তখন প্রত্যক্ষদর্শীরা হস্তক্ষেপ করতে ছুটে আসে। পরে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীকে আটক করে এবং আরও তদন্তের জন্য আল দেকহিলা থানায় স্থানান্তর করে। প্রাথমিক বিবরণ থেকে জানা যায়, স্ত্রী খুলা তালাকের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিলে স্বামী ক্ষিপ্ত হন। মিসরে এই আইনি ব্যবস্থা নারীদের আর্থিক অধিকার কেড়ে নিয়ে বিবাহ বিচ্ছেদের অনুমতি দেয়।

মিসরে স্ত্রী যদি কাবিনের টাকা ফেরত দেয় এবং ভরণপোষণের দাবি ত্যাগ করার মতো কিছু আইনি শর্ত পূরণ করেন, তবে তিনি স্বামীকে তালাক দিতে পারেন। এই প্রক্রিয়াটি নারীদের ক্ষতিকারক বিবাহ থেকে বেরিয়ে আসার অধিকার রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। তবে সমালোচকরা বলছেন, আইনি এ অধিকার পেতেও নারীদের সামাজিক এবং পারিবারিক বাধার মুখোমুখি হতে হচ্ছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১১

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১২

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৩

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৪

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৫

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৬

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৭

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৮

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৯

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

২০
X