কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে কমল ফিতরার হার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আটার দাম কমায় প্রথমবারের মতো কমেছে ফিতরা। ১ কেজি ৬৫০ গ্রাম আটার দাম অনুযায়ী এবারের ঈদুল ফিতরে সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। যা আগের দুই বছর বছর ছিল ১১৫ টাকা। ২০২২ সালে ছিল ৭৫ টাকা। ২০২৩ সালে দ্রব্যমূল্যের বৃদ্ধিতে ফিতরা নির্ধারণ করা হয় ১১৫ টাকা।

এ বছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২ হাজার ৮০৫ টাকা, যা গত বছর ছিল ২ হাজার ৯৭০ টাকা।

মঙ্গলবার (১১ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল খালেক।

ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ সম্পদের মালিক হলে ফিতরা দেওয়া ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগেই তা গরিবদের মধ্যে দান করতে হবে। গম, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যের যেকোনো একটি অথবা এর দাম গরিব দুস্থকে দানের মাধ্যমে ফিতরা আদায় করা যায়।

সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রামের বাজারমূল্য ১১০ টাকা দিতে হবে। যব দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ৫৩০ টাকা, খেজুর দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ২ হাজার ৩১০ টাকা ফিতরা দিতে হবে। গত বছর খেজুরের দাম ফিতরা ছিল ২ হাজার ৪৭৫ টাকা।

কিশমিশ দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ১ হাজার ৯৮০ টাকা ফিতরা দিতে হবে। গত বছর ছিল ২ হাজার ১৪৫ টাকা দিতে হবে।

পনির দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্য ২ হাজার ৮০৫ টাকা ফিতরা দিতে হবে। গত বছর যা ছিল ২ হাজার ৯৭০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১০

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১১

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১২

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৩

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৪

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৫

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৬

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৭

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৮

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৯

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

২০
X